বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি
advertisement
বিনোদন

বিয়ে করছেন সোনাক্ষী! 

বিনোদন ডেস্ক : বছর দুয়েক আগে সোনাক্ষী সিনহার বিয়ের গুঞ্জন উঠেছিল। সেসময় একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন তিনি। সেই ছবিতে তার হাতের আঙুলে আংটি জ্বলজ্বল করছিল। এ থেকে নেটিজনরা ধারণা করেছিলেন, অভিনেতা জাহির ইকবালের সঙ্গে বাগদান সেরে ফেলেছেন এই বলিউড সুন্দরী। নেটাগরিকদের ধারণা আরও পাকা-পোক্ত করেছিল প্রকাশিত ছবির ক্যাপশন। তিনি লিখেছিলেন, ‘আমার জন্য খুব বড় দিন। স্বপ্ন পূরণ হতে চলেছে। তোমাদের সঙ্গে ভাগ করে নিতে চাই খুব তাড়াতাড়ি। এই পথ যে এত সহজ, তা ভাবতেও পারিনি।’

এরপর কেটে গেছে দুই বছর। জাহিরের সঙ্গে এখানে সেখানে দেখা গেলেও দেখা যায়নি বিয়ের পিঁড়িতে। সম্প্রতি ফের আলোচনায় এসেছে বিষয়টি। নেটাগরিকদের মনে প্রশ্ন উঠেছে এবার কি বিয়ে করছেন সোনাক্ষী? সম্প্রতি কপিল শর্মার শোয়ে এসেছিলেন সোনাক্ষী। সেখানে কপিল হঠাৎ সোনাক্ষীকে বিয়ে নিয়ে জিজ্ঞাসা করে বসেন। সোনাক্ষী তখন সোজা উত্তর দেন, ”কাটা গায়ে নুনের ছিটা! আমি কিন্তু বিয়ে করতে একেবারে তৈরি।” খুব চালাকি করেই জাহিরের প্রসঙ্গ এড়িয়ে গেছেন সোনাক্ষী।

বহুদিন ধরেই বলিউডের অলিতে-গলিতে কান পাতলে শোনা যাচ্ছে, অভিনেতা জাহির ইকবালের সঙ্গে নাকি চুটিয়ে প্রেম করছেন সোনাক্ষী! যদিও এই জল্পনায় শিলমোহর দেননি সোনাক্ষী বা তার পরিবারের কেউ।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ