শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ময়মনসিংহে ডিবি-ডিজিএফআই পরিচয়ে অপহরণ, গ্রেপ্তার ৫ তারাকান্দায় ৩৪০ বস্তা ইউরিয়া সার জব্দ, ৩ জনের বিরুদ্ধে  মামলা বেনাপোল সীমান্তে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার - ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের দেশের বাজারে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ
advertisement
বিনোদন

মারুফের কথা ও সুরে গাইলেন ওয়াসী

বিনোদন ডেস্ক: “একটাবার তো বলতে পারো, ভালোবাসি মিথ্যে করে। যায় বেঁচে যায়, ডুবতে থাকা, একটা হৃদয়, ওটুক ধরেই।” – এমন কথার একটি গানে কন্ঠ দিলেন এসময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী খায়রুল ওয়াসী। গানটির কথা, সুর ও সঙ্গীত করেছেন শাখাওয়াত হোসেন মারুফ। ইতিমধ্যেই গানটির ট্রেইলার প্রকাশিত হয়েছে। খুব শীঘ্রই গানটি শাখাওয়াত হোসেন মারুফের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।

গানটি প্রসঙ্গে গীতিকবি ও সুরকার মারুফ বলেন, “খায়রুল ওয়াসী, এ সময়ের একজন প্রতিভাবান কন্ঠশিল্পী। সে গানের সাথে সম্পৃক্ত হতে জানে। ভালো গানের প্রতি ক্ষুধা তার মধ্যে রয়েছে। ওয়াসী যে ধরনের গান গায়, আমি চেষ্টা করেছি তার বাইরে এসে একটু ভিন্ন কিছু করার। আশা করি, শ্রোতারা এ গানে ওয়াসীকে অন্যরকম এক ওয়াসী হিসেবে পাবেন।”

image-17

গানটি প্রসঙ্গে শিল্পী খায়রুল ওয়াসী বলেন, “অনেক প্রতীক্ষার পর গানটি আসছে। মারুফ ভাইয়ের কথা ও সুরের প্রতি আমার ভালো লাগা অনেক আগ থেকেই। আমার সৌভাগ্য হয়েছে তার কথা, সুর ও সঙ্গীতে বেশ কিছু গান গাওয়ার। যেগুলো প্রকাশের অপেক্ষায় রয়েছে। এই গানটি নিয়ে আমি খুবই আশাবাদী। আমার শ্রোতাদের এ গানটি ভালো লাগবে বলেই আমার দৃঢ় বিশ্বাস।”

“একটাবার তো বলতে পারো” শিরোনামের এ গানটির মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন মারুফ নিজেই। এ প্রসঙ্গে মারুফ বলেন, “এর আগে আমার পরিচালনায় বেশ কিছু মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে। তবে সিনেমাটোগ্রাফার হিসেবে এটাই আমার প্রথম প্রচেষ্টা। আশা করি নির্মাণটি সবার ভালো লাগবে।”

উল্লেখ্য, গান লেখা ও সঙ্গীত পরিচালানার পাশাপাশি এর আগেও শাখাওয়াত হোসেন মারুফ “অলস সময়”, “তুমি আমার জানা উত্তর”, “মা”, “একটা কথা হয়নি বলা” সহ বেশ কিছু গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ