শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ময়মনসিংহে ডিবি-ডিজিএফআই পরিচয়ে অপহরণ, গ্রেপ্তার ৫ তারাকান্দায় ৩৪০ বস্তা ইউরিয়া সার জব্দ, ৩ জনের বিরুদ্ধে  মামলা বেনাপোল সীমান্তে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার - ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের দেশের বাজারে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ
advertisement
বিনোদন

চলচ্চিত্র পরিচালক এম এ আউয়ালের মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক: রাজধানীর মগবাজার দিলু রোডের একটি বাসা থেকে চলচ্চিত্র পরিচালক এম এ আউয়ালের (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাতিরঝিল থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। দরজা বন্ধ করে ঘুমিয়ে ছিলেন, ঘুমের মধ্যেই মারা গেছে বলে জানিয়েছে পুলিশ।

বরেণ্য চলচ্চিত্র পরিচালক শাহ আলম কিরণ সংবাদমাধ্যমকে বলেন, পরিচালক এম এ আউয়াল, আনোয়ার সিরাজীসহ ৭-৮ জন কলাকুশলী একটি মেসে থাকত, গতকাল আনোয়ার সিরাজী বিকেলে তার সঙ্গে কথা বলে এফডিসিতে আসেন। সে সময়ই তার শরীরটা ভালো ছিল না বলেছিলেন।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এনামুল হক জানান, খবর পেয়ে গতরাতে মগবাজার দিলু রোডের বাড়িতে যাই। বাড়িটির পঞ্চম তলার একটি মেস থেকে তার লাশ উদ্ধার করা হয়। ওই মেসে তিনিসহ কয়েকজন সহকর্মী মিলে ভাড়া থাকতেন। মঙ্গলবাল (৭ মে) সকালে তার সঙ্গে আরও যারা থাকতেন তারা যে যার মতো কাজে চলে যান। রাতে বাসায় ফিরে রুমের দরজা যখন বন্ধ পেয়ে ডাকাডাকি করার পরও কোন সাড়া শব্দ না পেয়ে থানায় খবর দেন। পরবর্তীতে সেখানে গিয়ে দরজা ভেঙে লাশ উদ্ধার করা হয়। এ সময় দেখা যায় বিছানায় পড়ে ছিল নির্মাতার মরদেহ।

তিনি আরও জানান, আউয়াল দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ঘুমের মধ্যেই অসুস্থতার কারণে তার মৃত্যু হতে পারে। তবুও বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

এম এ আউয়াল চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেলের সহযোগী পরিচালক হিসেবে ‘সিটি রংবাজ’ সিনেমাতে কাজ করেন। এরপর তিনি পূর্ণ পরিচালক হিসেবে ‘রাজপথের বাদশা’ ও ‘কাছের শত্রু’ সিনেমা পরিচালনা করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ