শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ময়মনসিংহে ডিবি-ডিজিএফআই পরিচয়ে অপহরণ, গ্রেপ্তার ৫ তারাকান্দায় ৩৪০ বস্তা ইউরিয়া সার জব্দ, ৩ জনের বিরুদ্ধে  মামলা বেনাপোল সীমান্তে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার - ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের দেশের বাজারে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ
advertisement
বিনোদন

বিচ্ছেদের পথে হাঁটছেন রণবীর-দীপিকা!

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় তারকা জুটি রণবীর সিং-দীপিকা পাড়ুকোনের ঘরে কয়েকমাস পরই আসছে সন্তান। কাজ আর সংসার নিয়েই ব্যস্ত ছিলেন এ জুটি। তবে হঠাৎ করেই তাদের বিচ্ছেদের গুঞ্জন শুরু হয়েছে।

গুঞ্জনের শুরু মূলত ঘটনার শুরু রণবীর দীপিকার বিয়ের ছবি নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম আচমকা থেকে বিয়ের সব ছবি মুছে দিয়েছেন রণবীর। এ থেকেই তাদের বিয়ে বিচ্ছেদের জল্পনা শুরু করেছেন নেটিজেনরা।

এর আগে ভিকি-কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ের সময়ও নিজেদের বিয়ের ছবি পুনরায় পোস্ট করেছিলেন দীপিকা। সেই সময় অনেকেই বলেছিলেন নিরাপত্তাহীনতায় ভুগছেন দীপিকা। তবে কি এবার তেমনই কিছু কৌশল করলেন ‘দীপবীর’ জুটি! না কি নেপথ্যে রয়েছে অন্য কোন কারণ, সেটি সময়ই বলবে।

দাম্পত্য জীবনে যখন বেশ পোক্ত জায়গায় এসে দাঁড়িয়েছেন এই জুটি, তখন আচমকাই যেন ছন্দপতন। বিয়ের ছবি মুছতেই শুরু জল্পনার। সন্তান আগমনের আগেই মনোমালিন্য চলছে বলে মনে করেছেন একাধিক নেটিজেন। তবে এ বিষয়ে এখনো কিছু বলছেন এই তারকা জুটি।

সর্বশেষ পাওয়া সংবাদ