শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ময়মনসিংহে ডিবি-ডিজিএফআই পরিচয়ে অপহরণ, গ্রেপ্তার ৫ তারাকান্দায় ৩৪০ বস্তা ইউরিয়া সার জব্দ, ৩ জনের বিরুদ্ধে  মামলা বেনাপোল সীমান্তে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার - ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের দেশের বাজারে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ
advertisement
বিনোদন

শাকিবের ‘তুফান’ তাণ্ডব, ভীত নন চঞ্চল চৌধুরী!

বিনোদন ডেস্ক : মঙ্গলবার (৭ মে) দুপুর ভয়ঙ্কর তুফানের পূর্বাভাস দিয়েছিলেন জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী। এমনকি দর্শকদের সতর্কও করেছিলেন। অবশেষে এদিন বিকেলে আছড়ে পড়লো সেই তুফান! প্রায় দেড় মিনিটের ‘তুফান’ তাণ্ডবে রীতিমত তছনছ সামাজিকমাধ্যম!

মঙ্গলবার (৭ মে) বিকেল ৫টা ১৫ মিনিটে প্রকাশ পাওয়া ১ মিনিট ২২ সেকেন্ডের টিজারে দেখা যাচ্ছে, পুরো সিনেমাই অ্যাকশন আর রহস্যে ভরা। চরকি, এসভিএফ, আলফা আইয়ের প্রযোজনায় নির্মিতব্য সিনেমার মধ্য দিয়ে এক দুর্ধর্ষ শাকিব খানকে আবিষ্কার করতে যাচ্ছে দর্শক। অন্তত টিজারটি তাই বলে!

টিজারে শাকিবকে সম্বোধন করা হয়েছে ‘মেগাস্টার’ হিসেবে। যেখানে নব্বই দশকের একজন গ্যাংস্টারের চরিত্রটি রূপদান করতে চলেছেন এই নায়ক! প্রযোজনা সংস্থাসহ ছবির সঙ্গে সংশ্লিষ্ট সকলে ১ মিনিট ২১ সেকেন্ডের টিজার শেয়ার করার সঙ্গে সঙ্গে সমাজমাধ্যমে টর্নেডো বয়ে যাচ্ছে! তুমুল প্রশংসা করছেন সকলে!

এক অঙ্গীকারনামা পড়তে পড়তে শুরু হয় টিজার। যেখানে তুফান ওরফে শাকিবের কণ্ঠে শোনা যায়, “পূর্বের কথা মোতাবেক, এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দিবো। সে যা চাইবে, পাইবে। যা করিতে চাইবে, করিবে। তাহাকে কোনো কিছুতেই বাঁধা দেয়ার এখতিয়ার কেউ রাখিতে পারিবে না।” আর এর ব্যাত্যয় ঘটিলে কী হতে পারে, সেই ভয়ঙ্কর পরিস্থিতিই ফুটে উঠেছে টিজারে! এমন তাণ্ডবের মাঝেও ঠাণ্ডা মাথায় দেখা গেছে একজনকে! যিনি তুফানের এসব তাণ্ডবে মোটেও ভীত নন। উল্টো তার মুখে তাচ্ছিল্যের হাসিসহ সংলাপ,‘তুফান, খুব ভয় পাইছি রে…’! বুঝতে বাকি নেই, সিনেমায় শেয়ানে শেয়ানে টক্কর হবে!

যৌথপ্রযোজনায় নির্মিতব্য ‘তুফান’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। শাকিব খানের বিপরীতে আছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকেও।

আসন্ন ঈদুল আযহায় প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ