শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

অস্কার থেকে ছিটকে পড়লো বাংলাদেশের ‘বলী’ ও ভারতের ‘লাপাতা লেডিস’

বিনোদন ডেস্ক: অস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেলো না প্রতিবেশী দুই রাষ্ট্র বাংলাদেশ ও ভারত। ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের জন্য বাংলাদেশ থেকে ‘বলী’ ও ভারত থেকে আমির খান প্রযোজিত ‘লাপাতা লেডিস’ পাঠানো হয়েছিল। কিন্তু সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেতে ব্যর্থ হয়েছে ছবি দুটি।

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের জন্য বাংলাদেশের চলচ্চিত্র আহ্বান করার পর কেবল ‘বলী’ই জমা পড়েছিলো। এটি দেখার পর অস্কারের জন্য চূড়ান্ত করে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের উদ্যোগে গঠিত ৭ সদস্যের ৯৭তম অস্কার বাংলাদেশ কমিটি।

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলাকে উপজীব্য করে নির্মিত ‘বলী’র গল্প মধ্যবয়সী মজুকে কেন্দ্র করে। তার চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। এছাড়া আছেন প্রিয়াম অর্চি, অ্যাঞ্জেল নূর, একেএম ইতমাম, তাহাদিল আহমেদ।

অন্যদিকে, কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’ পাঠায় ভারত। আমির খান ও কিরণ রাও অস্কারকে সামনে রেখে বেশ কিছুদিন আমেরিকায় নিজেদের সিনেমার প্রচারণা চালিয়েছেন। চলতি মাসের শুরুতে অস্কারজয়ী পরিচালক আলফনসো কোয়ারন বাফটা অ্যাওয়ার্ডসের প্রচারণা হিসেবে ‘লাপাতা লেডিস’-এর একটি প্রদর্শনী সঞ্চালনা করেন। গ্রামীণ ভারতের নারীদের কেন্দ্র করে ছবিটির গল্প লিখেছেন বাঙালি লেখক-নির্মাতা বিপ্লব গোস্বামী।

আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে এবার বিবেচিত হয়েছে ৮৫টি দেশের সিনেমা। গোল্ডেন লেডিকে হাতে তোলার জন্য ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম ডকুমেন্টরি ফিচার, ডকুমেন্টারি শর্ট ফিল্ম, মেকআপ এবং হেয়ারস্টাইলিং, মিউজিক (আসল স্কোর), মিউজিক (আসল গান), অ্যানিমেটেড শর্ট ফিল্ম, লাইভ-অ্যাকশন শর্ট ফিল্ম সহ অন্যান্য বিভাগে অস্কার জেতার দৌড়ে কারা থাকবেন সেই তালিকাই প্রকাশ করল অ্যাকাডেমি কতৃপক্ষ। যেখানে নেই বলী ও লাপাতা লেডিস।

সর্বশেষ পাওয়া সংবাদ