শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

রাহাত ফাতেহ আলীর কনসার্টের টিকিটে শিক্ষার্থীদের জন্য ছাড়

বিনোদন ডেস্ক : আগামী ২১ ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘ইকোস অব রেভ্যুলেশন’ শিরোনামে একটি চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। কনসার্টে জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খানসহ কয়েকটি দেশীয় ব্যান্ড গান পরিবেশন করবেন। কনসার্টটি আয়োজন করছে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম।

ইতিমধ্যে কনসার্টের টিকিট বিক্রি শুরু করেছেন আয়োজকেরা। এই কনসার্ট থেকে আয় হওয়া সব অর্থ শহীদ ও আহত ব্যক্তিদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দেওয়া হবে। জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের ভূমিকার কারণে তাঁদের প্রতি সম্মান রেখে টিকিট কেনায় শিক্ষার্থীদের জন্য ১৬ থেকে ৩৬ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় দিচ্ছেন আয়োজকেরা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট তিনটি ক্যাটাগরিতে এ কনসার্টের টিকিট বিক্রি হচ্ছে। প্রথমত, ‘ভিআইপি’ টিকিটের মূল্য ১০ হাজার টাকা। এ টিকিট ক্রেতারা মঞ্চের সামনে বসে অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। এ ক্ষেত্রে ১৬ ডিসেম্বর ‘বিজয় দিবস’ স্মরণে শিক্ষার্থীদের জন্য ১৬ শতাংশ ডিসকাউন্ট (ছাড়সহ ৮ হাজার ৪০০ টাকা) দেওয়া হচ্ছে।

‘ফ্রন্ট রো’ টিকিটের মূল্য ৪ হাজার ৫০০ টাকা। এ টিকিট ক্রেতারা সামনের সারি থেকে কনসার্ট উপভোগ করতে পারবেন। এ ক্ষেত্রে গণ–অভ্যুত্থানের বছর ‘২০২৪ সাল’ স্মরণে শিক্ষার্থীদের জন্য ২৪ শতাংশ ডিসকাউন্ট (ছাড়সহ ৩ হাজার ৪২০ টাকা) দেওয়া হয়েছে। তৃতীয়ত, ‘জেনারেল’ টিকিটের মূল্য ২ হাজার ৫০০ টাকা। এ টিকিট ক্রেতারা পেছনের সারি থেকে কনসার্ট উপভোগ করতে পারবেন। এ ক্ষেত্রে ‘৩৬ জুলাই’ স্মরণে শিক্ষার্থীদের জন্য ৩৬ শতাংশ ডিসকাউন্ট (ছাড়সহ ১ হাজার ৬০০ টাকা) প্রদান করা হচ্ছে।

টিকিট কেনার সময় শিক্ষার্থীদের নিজ বিশ্ববিদ্যালয়ের দেওয়া ই–মেইল অ্যাড্রেস ব্যবহার করতে হবে (যেসব শিক্ষার্থীর এ ই–মেইল নেই, তাঁরা অন্যদের সহযোগিতায় টিকিট কাটতে পারবেন)। রাজধানী ঢাকার পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে ১৬ ডিসেম্বর থেকে বুথ বসানো থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতেও একটি বুথ বসানো হবে। এসব বুথ থেকে সহযোগিতা নিয়ে অথবা নিজেরাই অনলাইনে টিকিট কাটতে পারবেন শিক্ষার্থীরা।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৯ ডিসেম্বর রাতে কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়, যা চলবে ১৯ ডিসেম্বর রাত ১১টা পর্যন্ত। এ কনসার্টে রাহাত ফতেহ আলী খান মূল আকর্ষণ হিসেবে তাঁর জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন। এ ছাড়া কয়েকটি দেশি ব্যান্ড আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ ও সিলসিলার শিল্পীরা পারফর্ম করবেন। এর বাইরে জনপ্রিয় র‍্যাপ সংগীতশিল্পী সেজান ও হান্নানের পরিবেশনাও দর্শক মাতাবে। সংগীত ছাড়াও কনসার্ট ইভেন্টে জুলাই বিপ্লব-সংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চনাটক, মুগ্ধ ওয়াটার জোনসহ বিভিন্ন কর্নার থাকবে।

সর্বশেষ পাওয়া সংবাদ