শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

গান বাংলা টিভির সম্প্রচার বন্ধ

বিনোদন ডেস্ক : গান বাংলা টেলিভিশন চ্যানেলের সম্প্রচার সাময়িক বন্ধ করে দেয়া হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) বেলা ১২টা থেকে গান বাংলার সম্প্রচার বন্ধ করা হয়েছে।

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড-বিএসসিএলের মহাব্যবস্থাপক শাহ আহমেদুল কবিরের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বারবার তাগিদ দেয়া সত্ত্বেও যথাসময়ে বকেয়া পরিশোধে ব্যর্থ হওয়ায় ‘বার্ডস আই মাস মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন লিমিটেড (গানবাংলা টেলিভিশন)’– এর সম্প্রচার বুধবার দুপুর ১২টা থেকে বিচ্ছিন্ন করা হয়েছে।

বকেয়া পরিশোধ সাপেক্ষে পুনরায় সম্প্রচার চালু করা হবে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, এর আগে একই কারণে গ্রীন মাল্টিমিডিয়া লিমিটেডের (গ্রীন টিভি) সম্প্রচার বিচ্ছিন্ন করা হয়, যা এখনও বলবৎ রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ