শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

হার্ট অ্যাটাক করেছেন তপন চৌধুরী

বিনোদন ডেস্ক: হার্ট অ্যাটাক করেছেন কিংবদন্তি সংগীতশিল্পী তপন চৌধুরী। কানাডার মন্ট্রিয়লে হঠাৎ শারীরিকভাবে অসুস্থতা অনুভব করলে দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাকে। চিকিৎসকেরা জানান, হার্ট অ্যাটাক হয়েছে তপন চৌধুরীর।

খবরটি নিশ্চিত করে সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী বলেন, ‘কয়েক দিন ধরে তপনদা বলছিলেন খারাপ লাগার কথা। গত সপ্তাহে নিউইয়র্কে এসেও তেমনটা বলেছিলেন। মন্ট্রিয়লে ফিরে যাওয়ার পর চিকিৎসকের শরাণাপন্ন হন। ২৬ নভেম্বর পরীক্ষা–নিরীক্ষা শেষে চিকিৎসক জানতে পারেন, হার্টে দুটি ব্লক ধরা পড়েছে। পরদিন দুটি রিং পরানো হয়। এরপর দুদিন হাসপাতালে রাখা হয়। এখন বাসায় আছেন। বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।’

সপরিবারে এখন কানাডাতে থাকেন তপন চৌধুরী। সম্প্রতি হঠাৎ শারীরিকভাবে অসুস্থতা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। এরপর চিকিৎসকেরা জানান, তার হার্ট অ্যাটাক হয়েছে।

সত্তরের দশকের শেষ দিকে গানের জগতে পদচারণ তপন চৌধুরীর। ব্যান্ডে গাওয়ার পাশাপাশি একটা সময় একক ক্যারিয়ারে মনোযোগী হন। তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘তুমি আমার প্রথম সকাল’, ‘পলাশ ফুটেছে শিমুল ফুটেছে’, ‘এই রুপালি চাঁদে’, ‘মনে করো তুমি আমি’, ‘পাথরের পৃথিবীতে কাচের হৃদয়’, ‘আজ ফিরে না গেলেই কি নয়’, ‘আকাশের সব তারা ঝরে যাবে’, ‘আমি কি বেঁচে আছি’।

সর্বশেষ পাওয়া সংবাদ