শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

মুনমুন সেনের স্বামী ভরত দেববর্মা আর নেই

বিনোদন ডেস্ক : ভারতের খ্যাতিমান অভিনেত্রী মুনমুন সেনের স্বামী ভরত দেববর্মা আর নেই। তার বয়স হয়েছিল ৮৩ বছর। অভিনেত্রীর পরিবার সূত্রে জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে আজ (১৯ নভেম্বর) সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মুনমুন সেনের কন্যা রাইমা সেন ভারতীয় গণমাধ্যমকে তার বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি তার মা মুনমুন সেনের সঙ্গে দিল্লিতে রয়েছেন। বাবার মৃত্যুর খবর পেয়েই মাকে নিয়ে কলকাতার উদ্দেশে দ্রুত রওনা দিয়েছেন।

১৯৭৮ সালে সুচিত্রা সেন নিজে দাঁড়িয়ে ভরত-মুনমুনের বিয়ে দেন। স্বামীর অনুমতিতেই অভিনয়ে আসেন মুনমুন। মেয়ে-জামাইয়ের এ সিদ্ধান্ত মেনে নিতে পারেননি সুচিত্রা সেন। জানা যায়, এর কারণে নাকি তিনি এক বছর তাদের সঙ্গে কথা বলেননি। মুখ দেখেননি ভরত-মুনমুনের। পরে অবশ্য সেই মনোমালিন্য দূর হয়ে যায়। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও আসেন সুচিত্রা কন্যা। তখনো স্বামীর সমর্থন পেয়েছিলেন এ অভিনেত্রী। এভাবেই এক সঙ্গে ৪৬ বছর তারা কাটিয়ে দিয়েছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ