শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

একুশে পদকপ্রাপ্ত শিল্পী সুজেয় শ্যাম আর নেই

বিনোদন ডেস্ক : একুশে পদকপ্রাপ্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগীতযোদ্ধা, সুরকার-সংগীত পরিচালক সুজেয় শ্যাম মারা গেছেন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মুডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

তার মৃত্যুর সংবাদ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সুজেয় শ্যামের ভাতিজা সুমিত শ্যাম পল।

জানা গেছে, এ সংগীতশিল্পী দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন। সম্প্রতিই হৃদযন্ত্রে পেসমেকার স্থাপন করা হয়। শরীরের অভ্যন্তরে ইনফেকশন হওয়ায় যা রক্তে ছড়িয়ে পড়েছিল। ডায়াবেটিসও ছিল নিয়ন্ত্রণের বাইরে। আবার কিডনিসংক্রান্ত সমস্যাও ছিল।

সুজেয় শ্যামের সুর করা গানের মধ্যে উল্লেখযোগ্য ‘রক্ত চাই রক্ত চাই’, ‘আয় রে চাষি মজুর কুলি’, ‘আহা ধন্য আমার জন্মভূমি’, ‘শোন রে তোরা শোন’, ‘মুক্তির একই পথ সংগ্রাম’ ও ‘রক্ত দিয়ে নাম লিখেছি’ অন্যতম।

একাত্তরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শেষ গান এবং পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের পর প্রথম গানের সুরকার এই সুজেয় শ্যাম। তিনি গীতিকার শহীদুল আমিনের লেখা ‘বিজয় নিশান উড়ছে ওই’ গানটির সুর ও সংগীতও পরিচালনা করেছিলেন।

প্রসঙ্গত, সংগীতে অবদানের জন্য ২০১৮ সালে একুশে পদক এবং এর আগে ২০১৫ সালে শিল্পকলা পদকে ভূষিত করা হয় সুজেয় শ্যামকে।

১৯৪৬ সালের ১৪ মার্চ সিলেট জেলায় জন্মগ্রহণ করেন সুজেয় শ্যাম। তার বাবা অমরেন্দ্র চন্দ্র শাহ ছিলেন ‘ইন্দ্রেশর-টি’ নামের একটি চা–বাগানের মালিক। সিলেটের চা বাগানেই শৈশব কেটেছে তার। পরিবারে দশ ভাই-বোনের মধ্যে ষষ্ঠ ছিলেন এ সংগীতশিল্পী।

সর্বশেষ পাওয়া সংবাদ