শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

শাইখ সিরাজের বিরুদ্ধে ফারজানা ব্রাউনিয়ার মামলা

কর্পোরেট সংবাদ ডেস্ক : প্রতারণতার অভিযোগে চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়া।

বুধবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালতে মামলার আবেদন করেন ফারজানা ব্রাউনিয়া।

এসময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগের বিষয়ে তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলায় শাইখ সিরাজসহ পাঁচজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন বাদী ফারাজানা ব্রাউনিয়া।

এ মামলার অন্য আসামিরা হলেন-জহির উদ্দিন মাহমুদ মামুন, মুকিত মজুমদার বাবু, আব্দুর রশিদ মজুমদার পারভেজ ও রিয়াজ আহমেদ খান।

জানা যায়, ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের সময় চ্যানেল আইয়ে প্রচারিত স্বর্ণ কিশোরী অনুষ্ঠানটি কোনো নোটিশ ছাড়াই বন্ধ করে দেয়। সেই সঙ্গে অনুষ্ঠানটির উপস্থাপিকার বেতনও বন্ধ করে দেন। বাদী কয়েকবার বিষয়টি চ্যানেল আইকে জানালে, তাকে জানানো হয় তার পাওনা অর্থ পরিশোধ করা হবে। পরবর্তীতে পাওনা টাকা চাইলে কয়েকজন বাদীর পথ আটকে চাঁদা দাবি করেন এবং জীবন নাশের হুমকি দেন।

এ বিষয়ে ফারজানার অভিযোগ সাইখ সিরাজ শেখ হাসিনার নির্দেশে কিশোরীদের প্রাণের অনুষ্ঠানটি বন্ধ করে দেন। যার ফলে পুষ্টি এবং শিক্ষায় পিছিয়ে পরে একটি জনগোষ্ঠী।

সর্বশেষ পাওয়া সংবাদ