শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ডের সদস্য হলেন যারা

বিনোদন ডেস্ক : এবার ১৩ সদস্যকে নিয়ে পুনর্গঠিত হলো ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ সালের জুরি বোর্ড’। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (চলচ্চিত্র) সভাপতি করে পুনর্গঠিত এই জুরিবোর্ডের মোট সদস্য ১৩ জন।

রোববার (১৫ সেপ্টেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তা পুনর্গঠন করার কথা জানায়। জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ প্রদানের উদ্দেশ্যে পুরস্কার প্রাপকদের নাম সুপারিশ করার জন্য ‘জুরিবোর্ড’ পুনর্গঠন করা হয়েছে।

এতে সভাপতি হিসেবে আছেন অতিরিক্ত সচিব (চলচ্চিত্র), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সদস্য সচিব হিসেবে আছেন সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান। এছাড়াও বাকি ১১ সদস্যরা হলেন- বাংলাদেশ চলচ্চিত্রও উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র অধিশাখা প্রধান, এস এম ইমরান হোসেন (সহকারী অধ্যাপক এবং চেয়ারম্যান, টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন, চিত্রগ্রাহক বরকত হোসেন পলাশ, সাংবাদিক ওয়াহিদ সুজন, অভিনেতা ইলিয়াস কাঞ্চন, গীতিকার প্রিন্স মাহমুদ, অভিনেত্রী অপি করিম ও কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি।

image

এরআগে ২ জুন জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত বোর্ডে থাকা স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম ও মিডিয়া বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মতিন রহমান, চলচ্চিত্র পরিচালক বদরুল আনাম সৌদ, সংগীত পরিচালক মিল্টন খন্দকার, চিত্রগ্রাহক আব্দুল লতিফ বাচ্চু, অভিনেতা খায়রুল আলম সবুজ, অভিনেত্রী অঞ্জনা সুলতানা, কণ্ঠশিল্পী শুভ্র দেব এবং সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল পুনর্গঠিত জুরি বোর্ড থেকে বাদ পড়েছেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে পুনর্গঠিত জুরিবোর্ডের কার্যপরিধিতে বলা হয়েছে, জুরিবোর্ড ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র পর্যবেক্ষণপূর্বক পুরস্কারের জন্য চলচ্চিত্র, শিল্পী ও কলাকুশলীদের নাম সুপারিশ করবে। মোট ২৮টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরও পড়ুন:

পুনর্গঠন হলো চলচ্চিত্র সেন্সর বোর্ড, নতুন কমিটিতে যারা আছেন

এ চিঠি চাটুকারিতার মধ্যে পড়ে, অপমান আমার প্রাপ্য: জয়

সর্বশেষ পাওয়া সংবাদ