শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

তৌহিদ আফ্রিদি ও তার বাবার বিরুদ্ধে হত্যা মামলা

বিনোদন ডেস্ক: দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ও তার বাবা মাই টিভির মালিক নাসির উদ্দিন সাথীর বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও আরও ২৩ জনের নামও উল্লেখ রয়েছে ওই মামলার এজাহার নামায়।

রোববার (১ সেপ্টেম্বর) যাত্রাবাড়ী থানায় মামলাটি করেন মো. জয়নাল আবেদীন নামে এক ব্যক্তি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, হত্যার অভিযোগে দায়ের করা এ মামলায় প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনাকে। আসামির তালিকায় ২ নম্বরে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ৩ নম্বরে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। মামলায় ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি এবং ২২ নম্বর আসামি তার বাবা নাসির উদ্দিন সাথী। এ হত্যা মামলায় মোট ২৫ জনকে আসামি করা হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) রাতে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় যাদের নাম রয়েছে প্রত্যেকের বিষয়ে তদন্ত করা হবে। তদন্তে উঠে আসবে কে জড়িত আর কে জড়িত নন।

সর্বশেষ পাওয়া সংবাদ