শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

বন্যার্তদের সাহায্যে শুরু হচ্ছে নিউইয়র্কের শো টাইম মিউজিক

ইমা এলিস, নিউ ইয়র্ক: এবার বাংলাদেশের বন্যার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসছে নিউ ইয়র্কের শো টাইম মিউজিক। শনিবার (২৪ আগস্ট) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ষষ্ঠ বাংলাদেশ সম্মেলন। এ সম্মেলনের আয়ের অর্থ বাংলাদেশের বন্যার্ত মানুষের জন্য পাঠানো হবে বলে জানিয়েছেন শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম।

নিউ ইয়র্কের জ্যামাইকার ম্যারি লুইস একাডেমিতে আগামী শনি ও রবিবার (২৪ ও ২৫ আগস্ট) অনুষ্ঠিতব্য এ সম্মেলনে হাজার বছরের ঐতিহ্যে লালিত বাংলার সংষ্কৃতি, সেই সংষ্কৃতি তুলে ধরার চেষ্টা করবেন শো টাইম মিউজিক।

শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম জানান আমাদের আগামী প্রজন্ম যারা আমেরিকান পতাকার পাশাপাশি বাংলাদেশের লাল সবুজের পতাকাও তুলে ধরবে সবার মাঝে। এভাবেই প্রজন্ম থেকে প্রজন্মান্তরে উড্ডয়মান থাকুক ভালবাসার লাল সবুজ।

বাংলাদেশ থেকে পৃথিবীর প্রায় সবচেয়ে বেশি দূরত্বে অবস্থিত উত্তর আমেরিকায় বসবাসকারী বাঙালীদের মধ্যে সামাজিক বন্ধন ও ভাতৃত্ববোধ সূদৃঢ় করার লক্ষ্যে প্রায় অর্ধযুগ পূর্বে শুরু হয় বাংলাদেশ সম্মেলন। এবারের আয়োজনে প্রবাসীদের আমন্ত্রণ জানিয়েছেন আলম।

তিনি বলেন দুই দিনব্যাপী বাংলাদেশ সম্মেলনে থাকছে না কোন প্রবেশ মূল্য নেই। অনুষ্ঠানে থাকবে সেমিনার, কাব্য জলসা, ফ্যাশন শো, আকর্ষণীয় শাড়ি কাপড়, জুয়েলারি, খাবার স্টল এবং দেশ ও প্রবাসের শিল্পীদের পরিবেশনায় আকর্ষণীয় সাংস্কৃতিক সন্ধ্যা।

সর্বশেষ পাওয়া সংবাদ