শনিবার, ২০ জুন ২০২৬
শনিবার, ২০ জুন ২০২৬
শিরোনাম
অপহরণের ৬ দিন পর স্কুলছাত্রী উদ্ধার বেনজীরকে ফেরাতে আমিরাতে সব নথি পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর চীন সফরে ১৫-১৭টি চুক্তি সই হওয়ার সম্ভাবনা: পররাষ্ট্র সচিব আইসিইউতে চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন সিরাজগঞ্জে হামের প্রকোপ অব্যাহত, দৈনিক গড়ে ২০ জন ভর্তি পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি রোহিঙ্গা প্রত্যাবাসনই সংকটের একমাত্র সমাধান: জাতিসংঘে বাংলাদেশ গফরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ যুক্তরাষ্ট্রে ওয়ালটনের পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন আইসিটিমন্ত্রী
advertisement
বিনোদন

রাজু ভাস্কর্যে অনুষ্ঠিতব্য ‘র‌্যাপার’ কনসার্ট স্থগিত

বিনোদন ডেস্ক : দেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি ও প্রতিকূল আবহাওয়ার কারণে পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে অবস্থিত রাজু ভাস্কর্যে বৃহস্পতিবারের (২২ আগস্ট) অনুষ্ঠিতব্য ‘র‌্যা পার’ কনসার্ট স্থগিত করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ।

মঙ্গলবার (২০ আগস্ট) রিফাত রশিদ জানান, সাধারণ শিক্ষার্থী ও মানুষের আন্দোলনে ভূমিকা রাখার জন্য র‌্যাপারদের নিয়ে টিএসসি প্রাঙ্গণে অবস্থিত রাজু ভাস্কর্যে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি কনসার্টের আয়োজন করা হচ্ছে। এবার র‌্যাপাররা ছাত্র-নাগরিকের এই অভ্যুত্থানের ভাষা নির্মাণে ব্যাপক ভূমিকা পালন করেছে।

এদিকে তার এই ঘোষণার পরদিনই কনসার্ট স্থগিত করা হলো। কেননা, ভারী বর্ষণ ও ভারত থেকে আসা ঢলে দেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ কারণে এখন সবাইকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন রিফাত রশিদ।

প্রসঙ্গত, ভারী বর্ষণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর প্লাবিত হয়েছে। আশপাশের অন্তত ১০টি গ্রামে পানি প্রবেশ করেছে। স্রোতে ইতোমধ্যে একটি অস্থায়ী সেতু ভেঙে আখাউড়া-আগরতলা সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

এছাড়া একই কারণে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পূর্বের ভাঙা বাঁধের ২৪টি স্থান দিয়ে লোকালয়ে প্রবেশ করেছে পানি। এতে পরশুরাম ও ফুলগাজী উপজেলার ৭০ গ্রামে প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছে ১৩ হাজার পরিবার। মঙ্গলবার (২০ আগস্ট) মুহুরী নদীর পানি বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সর্বশেষ পাওয়া সংবাদ