শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

এবার ‘হারুনের ভাতের হোটেল’ নিয়ে সিনেমা

বিনোদন ডেস্ক : গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। এরই মধ্যে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। এ সময়ে দেশের মানুষ একের পর এক নানা আলোচিত ঘটনার সাক্ষী হচ্ছে। এই ইস্যু কাজে লাগানোর চেষ্টায় আছেন কয়েকজন পরিচালক ও প্রযোজকও। তালিকায় আছেন পুলিশ বিভাগের আলোচিত-সমালোচিত মুখ হারুন–অর–রশিদও।

ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের দায়িত্বে থাকার সময় হারুন অর রশিদ ওরফে ডিবি হারুন তার কার্যালয়ে ভাত খাওয়ানোর মাধ্যমে ভাইরাল হয়েছিলেন। তার কার্যালয়ে জনপ্রিয় কেউ গেলে তাকে খাবারের টেবিলে বসিয়ে ছবি উঠাতেন। সেই ছবি পোস্ট করতেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই তাই গোয়েন্দা কার্যালয়কে হারুনের ভাতের হোটেলও বলতেন। বর্তমানে এই ঘটনা নিয়ে অনেকে সিনেমা তৈরির জন্য ভাবছেন।

অভিনয়শিল্পী জাদু আজাদ ‘হারুনের ভাতের হোটেল’ নামে একটি ছবি পরিচালক সমিতিতে নিবন্ধনও করেন।

সিনেমার বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেন, ‘সিনেমা বানানোতে আমরা কোনোরকম আপস করব না। ছবিটা সেই হবে কিন্তু। কারা এতে অভিনয় করবেন তা এখনও ভাবিনি। তবে বেশ কিছু চমক থাকবে এতে।’

উল্লেখ্য, চলচ্চিত্র পরিচালক সমিতির শিডিউল খাতা থেকে জানা গেছে, গত ১০ দিনে ৬টির মতো ছবির নাম নিবন্ধিত হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ