মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনকে অ্যাম্বুলেন্স প্রদান করল এনসিসি ব্যাংক এসবিএসি ব্যাংকে এক্সপোর্ট মনিটরিং ও এফডিআই রিপোর্টিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পিবিআইএল ও আইইউবির সমঝোতা স্মারক স্বাক্ষর শ্রমিকদের উসকানি দিয়ে অস্থিতিশীলতার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ঘুষ দাবি, ১ লাখ টাকা নেওয়ার সময় দুদকের ফাঁদে সার্ভেয়ার
advertisement
বিনোদন

রাহুলের ছবি বিকৃত করে পোস্ট, কঙ্গনার বিরুদ্ধে মানহানি মামলা

বিনোদন ডেস্ক : সম্প্রতি ভিনেশ ফোগাটের সম্পর্কে বেফাঁস মন্তব্য করে বিপাকে পড়ছিলেন বিজেপি সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এবার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ফের খবরের শিরোনামে কঙ্গনা রানাউত। শুধু তাই নয়, এই পোস্টের কারণে তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে মানহানির মামলা ।

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী নরেন্দ্র মিশ্র ৪০ কোটির মানহানি মামলা দায়ের করেছেন কঙ্গনার বিরুদ্ধে। আইনজীবী নরেন্দ্র মিশ্রার দাবি, একজন সাংসদ হয়েও কারো অনুমিত না নিয়ে রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিকৃত ছবি শেয়ার করে কঙ্গনা রানাউত তথ্যপ্রযুক্তি আইন লঙ্ঘন করেছেন। এরইমধ্যে কঙ্গনাকে নোটিস পাঠানো হয়েছে বলেও জানান তিনি। তাঁর দাবি কঙ্গনা গান্ধী পরিবারকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন।

ঘটনাটি অবশ্য কয়েকদিন আগের। কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে উপহাস করতে গিয়ে তার বিকৃত ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন কঙ্গনা। এ ছবিতে দেখা যায়, রাহুল গান্ধীর মাথায় ফেজ টুপি, কপালে হলুদ তিলক, গলায় খ্রিষ্টধর্মের ‘ক্রস’ লকেট ঝুলছে। মূলত, এই ছবি নিয়েই বিপাকে পড়েছেন কঙ্গনা। তবে এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি এই অভিনেত্রী।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই সিআইএসএফের জওয়ানের হাতে চড় খেয়েছিলেন কঙ্গনা। সেই ঘটনা নিয়েও কম জলঘোলা হয়নি। তাঁর সঙ্গে জাভেদ আখতারের মতভেদ নিয়েও চলছে একটি মামলা। এরই মাঝে কয়েক মাস আগে লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে হিমাচলের মান্ডি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন কঙ্গনা। সূত্র-জিনিউজ।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ