শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

গণপিটুনিতে চিত্রনায়ক শান্ত ও চেয়ারম্যান সেলিম খান নিহত

কর্পোরেট সংবাদ ডেস্ক : চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে নায়ক শান্ত খান গণপিটুনিতে নিহত হয়েছেন।

সোমবার (৫ আগস্ট) নিজ এলাকা থেকে পালিয়ে যাওয়ার সময় বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ বাজারে এসে জনরোষে পড়েন তিনি। সেখানে নিজের পিস্তল থেকে গুলি করে পালিয়ে বাগাড়া বাজারে এলে ফের জনতার মুখোমুখি হন। সেখানেই তাকে এবং তার ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়।

সেলিম খান ও তার ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শান্তর শ্বশুর এম আই মমিন খান। তিনি বলেন, আমি এখন ঢাকায় আছি। তবে আমাকে এলাকার লোকজন ও আত্মীয়স্বজন খবরটি মোবাইলে জানিয়েছেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম বলেন, তাদের মৃত্যুর বিষয় আমরা জেনেছি। তবে আমাদের জানমালের নিরাপত্তার কারণে সেখানে যাইনি।

আওয়ামী লীগ সরকারের আমলে সেলিম খান চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে শত শত ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে কোটি কোটি টাকার মালিক হন। এসব ঘটনায় তিনি জেলও খাটেন। দুদকে তাঁর বিরুদ্ধে মামলা চলমান।

সেলিম খান ২০১৮ সালে গড়ে তোলেন প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। একই বছরে শাকিব খান অভিনীত ‘আমি নেতা হবো’ চলচ্চিত্রের মাধ্যমে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। এরপর বেশকিছু চলচ্চিত্র প্রযোজনা করেছেন তিনি।

২০১৯ সালে ঢালিউডে অভিষেক ঘটে শান্ত খানের। ‘প্রেম চোর’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আসেন তিনি। এরপর ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমায় অভিনয় করেন তিনি। বর্তমানে শান্তর বেশ কয়েকটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায় আছে।

সর্বশেষ পাওয়া সংবাদ