শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

নিজ বাসায় জনপ্রিয় মডেল খুন

বিনোদন ডেস্ক : থাইল্যান্ডের ব্যাংককে নিজ বাসায় খুন হয়েছেন হংকংয়ের জনপ্রিয় মডেল গোয়েন্ডলিন ক্রেটন। গত ১৮ জুলাই ছুরিকাঘাতে হত্যা করা হয় ২৪ বছর বয়সি এই মডেলকে।

দেশটির সংবাদমাধ্যমের বরাতে বলা হয়েছে, ‘ক্রেটনকে নয়বার ছুরিকাঘাত করা হয়েছে। এ হত্যাকাণ্ডে তিনজনকে সন্দেহ করছে পুলিশ। যাদের মধ্যে মডেলের স্বামী ও দুইজন প্রতিবেশী রয়েছেন।’

দুই প্রতিবেশীর দাবি, তারা ক্রেটনের স্বামীর চিৎকার শুনে সেখানে ছুটে যান। পরে তারা এই মডেলকে হাসপাতালে নিয়ে যান।

তবে পুলিশ বলছে, হাসপাতালে যাওয়ার পর ক্রেটনের স্বামী অসংলগ্ন আচরণ করছিলেন। ক্রেটন মানসিক অবসাদে ভুগছিলেন এবং আত্মহত্যার চেষ্টা করেছেন। আর চিকিৎসকরা বলছেন— এটি আত্মহত্যা নয়, তাকে খুন করা হয়েছে।

পুলিশ বলছে, হত্যার ঘটনাকে আড়াল করতে নাটক সাজিয়েছেন ক্রেটনের স্বামী। যদিও এই হত্যাকাণ্ডের ঘটনায় মডেলের স্বামীর নাম, পরিচয় এখনো গোপন রেখেছে পুলিশ।

২০১৮ সাল থেকে মডেলিং করছেন ক্রেটন। হংকংয়ে কয়েক বছর মডেলিংয়ের পর ব্যাংককে পাড়ি জমান তিনি। গেইল লোক, ড্যানিয়েল গ্রাহাম এবং ক্যাথি চাউ ম্যান-কেই সহ অসংখ্য বিখ্যাত মডেল সংস্থার সাথে যুক্ত ছিলেন তিনি।

এছাড়াও তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে। যেখানে নিজের মডেলিংয়ের বিভিন্ন ভিডিও পোস্ট করতেন তিনি। সবশেষ ইতালির একটি ফ্যাশন ব্র্র্যান্ডের বিজ্ঞাপনে দেখা মেলে ক্রেটনের।

সর্বশেষ পাওয়া সংবাদ