শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

মারা গেছেন তানজিন তিশার ব্যক্তিগত সহকারী আলামিন

বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার ব্যক্তিগত সহকারী আলামিন মারা গেছেন। কোটা সংস্কার ইস্যুকে কেন্দ্র করে সহিংসতায় গুলিবদ্ধ হয়ে মারা গেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তানজিন তিশা নিজেই।

মঙ্গলবার (২৩ জুলাই) নিজের ফেসবুকে আলামিনকে নিয়ে তিশা লেখেন, কীভাবে শুরু করব জানি না। আপনারা হয়তো সবাই ওকে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে চেনেন। কিন্তু ও আমার অ্যাসিস্ট্যান্ট না, আমার ছোট ভাই। গত চার বছর ধরে ও আমার সঙ্গেই থাকে, আমার ফ্যামিলিতেই থাকে। আপু কি লাগবে, আপু কি খাবে, আপু কখন ঘুমাবে, আবার কখন মনটা খারাপ, মনটা ভালো সবকিছু এই ছেলেটাই জানতো আর দেখত।

তিশা আরও লিখেছেন, আলামিন, সারাটা দিন আমার বড় একটা ছায়ার মতো পাশে বসে থাকত। আমার কত প্ল্যান ওকে নিয়ে। ওকে ড্রাইভিং শেখাব, জোর করে বলতাম পড়াশোনাটা কন্টিনিউ করতে, পরীক্ষাটা দিতে। অনেকে অনেক কিছু বলতো কিন্তু দুনিয়ার সাথে যুদ্ধ করে ও আপুর কাছে এসে বসে থাকতো। ঈদের দিনগুলোও আগে আমার সাথে থাকত, তারপর ওর ফ্যামিলির সাথে। কত বকা দিয়েছি, মন খারাপও করে থাকতো আবার একটু পর ঠিকই বুঝাতাম। একটা না দুই দুইটা গুলি কি করে নিয়েছে এই বাচ্চা ছেলেটা?

সবশেষে তিশা লিখেছেন, আলামিন কোনো দল অথবা কোনকিছুর সাথে জড়িত ছিল না। ওর বিগত ৪ বছর জীবনটা আমার সাথে, আমার কাজের এবং আমার পরিবারের সাথেই কেটেছে। ওর জীবনে কোন পাপ নাই, খুব ছোট একটা মানুষ এই চার বছর আমার কাছে বড় হতে দেখলাম। দোয়া করবেন সবাই আল্লাহর কাছে যেন সুন্দর জীবনে থাকে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে তিশা বলেন, ‘আলামিন বেঁচে নেই। গুলিবিদ্ধ হওয়ার পরই মারা গেছেন। দেশজুড়ে ইন্টারনেট অচল থাকায় গতকাল রাতেই বিষয়টি ভক্তদের জানাতে পেরেছি।’

সর্বশেষ পাওয়া সংবাদ