মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি
advertisement
বিনোদন

ক্যানসারে মারা গেলেন মার্কিন অভিনেত্রী

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ে প্রায়ই তারকাদের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর সামনে আসছে ও তাঁদের লড়াইয়ের গল্পও তাঁরা শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। এবার সেরকমই এক লড়াই থামল। আবারও ক্যানসারের কাছে হেরে গেলেন জনপ্রিয় মার্কিন অভিনেত্রী শ্যানেন ডোহার্টি। দীর্ঘদিন ধরে স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি।

শনিবার (১৩ জুলাই) মাত্র ৫৩ বছর বয়সেই মারা যানি তিনি।

অভিনেত্রীর মুখপাত্র লেসলি স্লোন মৃত্যু সংবাদটি জানিয়েছেন সংবাদমাধ্যমে। এক বিবৃতিতে তিনি বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, বহু বছর ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর প্রয়াত হয়েছেন অভিনেত্রী শ্যানেন ডোহার্টি’। ২০১৫ সালে ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরটি সামনে আনেন শ্যানেন। তখনই জানিয়েছিলেন যে স্তন ক্যানসারে আক্রান্ত তিনি। ২০২৩ সালে তিনি জানিয়েছিলেন তাঁর শরীরে এই রোগ আরও ছড়িয়ে গিয়েছে। শনিবার শেষ হল সেই লড়াই।

‘বেভারলি হিলস ৯০২০১০’ ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয়তা পেয়েছিলেন শ্যানেন। নব্বইয়ের দশকে ছোটপর্দার জনপ্রিয় শো ছিল ‘বেভারলি হিলস ৯০২০১০’। সেই ধারাবাহিকেই হাই স্কুলের ছাত্রী ‘ব্রেন্ডা ওয়ালস’-এর চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। তবে ১৯৯৪ সালে ‘বেভারলি হিলস’-এর চার নম্বর সিজনের শুটিং চলাকালীন ধারাবাহিকের সহ অভিনেতা ও অভিনেত্রীদের সঙ্গে ব্যক্তিগত বিরোধে জড়ান তিনি। পরে সেই ধারাবাহিক থেকে নিজেকে সরিয়ে নেন শ্যানেন। এরপর ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত চলা ‘চার্মড’ সিরিজেও কাজ করে নতুন করে দর্শকের মনে জায়গা করে নেন ডোহার্টি। নব্বই দশকে ‘অলমোস্ট ডে’ এবং ‘মালারটস’ সিনেমায় অভিনয় করেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া হলিউডে। সূত্র-জিনিউজ।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ