মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি
advertisement
বিনোদন

বড়পর্দায় ফিরছেন চিত্রনায়িকা পপি

বিনোদন ডেস্ক: দীর্ঘ তিন বছর ধরে আড়ালে রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। হঠাৎ করেই নিজেকে আড়াল করে নেন এই অভিনেত্রী। চলচ্চিত্রের কারো সঙ্গে নেই যোগাযোগ। তাকে নিয়ে নির্মীয়মাণ সিনেমাগুলোও আটকে আছে। তবে পপি ভক্তদের জন্য সুখর দিলেন নির্মাতা সাদেক আলি।

সাদেক সিদ্দিকী পরিচালিত সিনেমাটি ২০২১ সালে ‘ডাইরেক্ট অ্যাকশন’ নামে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। বেশ কয়েকবার সিনেমাটির মুক্তির খবর পাওয়া গেলেও শেষ মুহূর্তে পিছিয়ে যায়। অবশেষে আসছে আগস্টের শেষ সপ্তাহে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলে একটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন এর পরিচালক। এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন ‘জানের জান’ পপি। এতে পপির সহশিল্পী জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।

পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, বেশ কয়েকবার সিনেমাটি মুক্তির পরিকল্পনা করলেও শেষ মুহূর্তে পেছাতে হয়েছিল। এবার আর পিছু হাঁটছি না। আগামী ২৩ আগস্ট সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এদিন ঝড়, বৃষ্টি কিংবা তুফান যা কিছুই হোক না কেন—এবার আর পেছাব না। ‘ডাইরেক্ট অ্যাকশন’ মুক্তি পাবেই। মুক্তি নিয়ে পপির সঙ্গে যোগাযোগ হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘না হয়নি। সিনেমাটির শুটিং চলাকালীন পপি বলেছিল যেদিন বিয়ে করবে সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নেবে। আর কখনো সিনেমায় ফিরবে না এবং মিডিয়ার কারও সঙ্গে যোগাযোগ রাখবে না।

সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্পে নির্মিত হয়েছে ‘ডাইরেক্ট অ্যাকশন’। একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন পপি। তবে আমিন খানের চরিত্রটি পরিষ্কার করেননি নির্মাতা। শুধু জানিয়েছেন আমিন খানের চরিত্রে অনেক টুইস্ট আছে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন চিত্রনায়ক মামনুন হাসান ইমন, অভি, চিত্রনায়িকা শিরিন শিলা প্রমুখ।

এ সিনেমা দিয়ে দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন এক সময়ের ঢাকাই সিনেমার নিয়মিত মুখ সাদিকা পারভিন পপি। মাঝে বিজ্ঞাপনে আমিন খানের দেখা মিললেও পপির কোনো খোঁজ নেই দীর্ঘদিন। সর্বশেষ ২০১৯ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পপি অভিনীত ‘দি ডিরেক্টর’ সিনেমাটি। এরপর আর তার কোনো সিনেমা মুক্তি পায়নি। সর্বশেষ পপি ২০১৯ সালে এফডিসিতে ‘সাহসী যোদ্ধা’ নামের সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলেন। এরপর আর তাকে কাজে পাওয়া যায়নি। সিনেমাটির কাজ শেষ করেই নিজেকে সবকিছু থেকে গুটিয়ে নিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ