মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি
advertisement
বিনোদন

রাফির বক্তব্য মিথ্যা, জানালেন দেব

বিনোদন ডেস্ক : বাংলাদেশে ঝড় তোলার পর ভারতেও মুক্তি পেয়েছে পরিচালক রায়হান রাফির সিনেমা ‘তুফান’। সুপাস্টার শাকিব খান অভিনীত এই সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করেছেন এপার বাংলার মিমি চক্রবর্তী।

‘তুফান’ মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছে, এমনটাই দাবি ছবির নির্মাতাদের। তুফানের এই সাফল্যের পরেই নাকি রায়হান রাফির সঙ্গে কাজ করতে চান দেব-জিৎ। এই খবর ভাইরাল নেটপাড়ায়। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন দেব।

তুফানের মুক্তির পর থেকেই আলোচনায় রয়েছেন পরিচালক রায়হান রাফি। ‘তুফান’ সাফল্যের মাঝে বাংলাদেশ ও কলকাতায় একাধিক সাক্ষাৎকার দিয়েছেন রায়হান রাফি। সেইরকমই এক আলাপচারিতায় রাফির কাছে জানতে চাওয়া হয়, জিৎ এবং দেবের প্রসঙ্গ বারবার আসছে। কলকাতার সিনেমা তৈরির প্রস্তাব আসে কিনা? জবাবে রায়হান রাফি বলেন, ‘এবার অনেকগুলো আসছে। বিশেষ করে ‘তুফান’ সিনেমার পর। ‘হ্যাঁ’, ‘না’ কিছুই বলিনি। ওপার বাংলার বড় দু’জন স্টারের কাছ থেকে অফার আসছে। তাদের নাম না বলি। এটা ‘তুফান’ মুক্তির পর আসছে। ওপার বাংলার টেকনিশিয়ানরা বলেছেন, ‘এই স্টাইলে সিনেমার মেকিং আগে দেখি নাই।”

রবিবার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট দিয়েছেন দেব। সেই পোস্টে একটি উদ্ধৃতি লেখা, “তুফান’ রিলিজের পর তার সাফল্য দেখে দেব ও জিৎ দুজনেই আমাকে তাদের সঙ্গে কাজ করার জন্য প্রস্তাব দিয়েছেন। আমি এখনো কাউকে কনফার্ম করিনি।” বলেন রায়হান রাফি। দেব লেখেন, ‘এটা সত্যি নয়। তবে তার জন্য শুভকামনা।’

image-29

সোশ্যাল মিডিয়ায় রায়হান রাফির এই সাক্ষাৎকার ছড়িয়ে পড়েছে। পাশাপাশি খবর ছড়িয়ে পড়ে যে জিৎ-দেব রায়হান রাফিকে কাজের প্রস্তাব দিয়েছেন। বিষয়টি নজরে পড়েছে দেবের। নীরবতা ভেঙে বিষয়টি নিয়ে মুখ খুললেন সুপারস্টার। তবে এখনও এই ব্যাপারে কোনও কথাই বলেননি জিৎ।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ