মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি
advertisement
বিনোদন

৩০ বছর বয়সে হলিউড অভিনেতার মৃত্যু

বিনোদন ডেস্ক: মাত্র ৩০ বছর বয়সে চলে গেলেন হলিউডের জনপ্রিয় টেলি অভিনেতা মাইক হেসলিন। ‘লায়োনেস’, ‘দ্য হলিডে প্রপোজাল প্ল্যান’ সহ একাধিক জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন মাইক হেসলিন।

ভ্যারাইটির প্রতিবেদন থেকে জানা যায়, মাইক হেসলিন জীবনসঙ্গী গায়ক স্কটি ডায়নামো খবরটি নিশ্চিত করে ইনস্টাগ্রামে একটি বিবৃতি দিয়েছেন।

তিনি জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মাইক। মৃত্যুর আগে তিনি এক সপ্তাহ হাসপাতালে লড়াই করেছেন। একাধিক ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি।

স্কটি জানিয়েছেন, মরণোত্তর অঙ্গদান করে দিয়ে গেছেন মাইক হেসলিন। তার অঙ্গে জীবন বাঁচবে চার জন ব্যক্তির। ওই পোস্টে মাইকের সঙ্গে কিছু স্থিরচিত্র শেয়ার করেছেন স্কটি। যেখানে রয়েছে গত নভেম্বরে তাদের বিয়ের মুহূর্তও।

প্রসঙ্গত, লায়নেস সিরিজের প্রথম সিজনের দুটি পর্বে দেখা গেছে মাইক হেসলিনকে। এতে তার চরিত্রের নাম ছিল ‘পোলো’। এছাড়াও তিনি ‘দ্য হলিডে প্রপোজাল প্ল্যান’, ‘ইয়ংগার’ ও ‌‌‘দ্য ইনফ্লুয়েন্সার্স’ ‘সেভেন ডেডলি সিনস’ এবং ‘ইউ আর নেভার অ্যালোন’ সিরিজ নজর কেড়েছেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ