শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

১৫ আগস্ট ভারতে মুক্তি পাচ্ছে চঞ্চলের ‘পদাতিক’

বিনোদন ডেস্ক : ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জীর ‘পদাতিক’ সিনেমা মুক্তি পাচ্ছে ভারতের স্বাধীনতা দিবস ১৫ আগস্টে। বিখ্যাত নির্মাতা মৃণাল সেনের জীবনীকে কেন্দ্র করে নির্মিত এ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী।

একটি পোস্টার শেয়ার করে খবরটি নিশ্চিত করে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল জানান, ১৫ আগস্ট মুক্তি পাচ্ছে ‘পদাতিক’। এর আগে চঞ্চল চৌধুরী জানিয়েছিলেন, মুক্তি পেলে বাংলাদেশের দর্শকরাও এ বছর পদাতিক দেখতে পারবেন।

চঞ্চল বলেন, মৃণাল সেনের বাড়ি ছিল বাংলাদেশের ফরিদপুরে। উপমহাদেশের কিংবদন্তী নির্মাতা ছিলেন মৃণাল সেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে তার সাফল্য গাঁথা খুব বেশি মানুষ জানেন না। এই সিনেমায় সেইসব দিক উঠে আসবে।

চঞ্চল চৌধুরী আরও বলেন, ৩০-৩৫ বছর থেকে ৯০ বছর বয়স পর্যন্ত মৃণাল সেনের লুকগুলোতে আমাকে অভিনয় করতে হয়েছে। জন্ম থেকে মৃত্যু তার কাব্যময় জীবন উঠে এসেছে। যে কোনো কাজে আমার সেরাটা দেওয়ার চেষ্টায় কমতি থাকে না। পদাতিকে খুব সচেতনভাবে আমি সেরা চেষ্টাটা করেছি।

‘পদাতিক’ পরিচালনা করেছেন সৃজিত মুখার্জী। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে চঞ্চল বলেন, সৃজিত মুখার্জি এর আগে তার বিভিন্ন কাজে প্রতিভার প্রমাণ দিয়েছেন। আমরা নিজেদের কাজগুলো দেখি, পছন্দ করি। সৃজিত গবেষণা ও যত্ন নিয়ে সিনেমাটি করেছেন। আমার মনে হয় এই কাজটি ইতিহাসের পাতায় থেকে যাওয়ার মতো হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ