মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি
advertisement
বিনোদন

হাসপাতালে ভর্তি নৃত্য পরিচালক আজিজ রেজা

বিনোদন ডেস্ক: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকাই সিনেমার নৃত্য পরিচালক আজিজ রেজা। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন আরেক নৃত্য পরিচালক হাবিব রহমান।

মঙ্গলবার (২ জুলাই) হাবিব রহমান বলেন, আজিজ রেজা ভাই হৃদরোগে আক্রান্ত হওয়ার পর রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন রয়েছেন তিনি। সফলভাবে অস্ত্রোপচারও হয়েছে। তার হার্টে একটি রিং পরানো হয়েছে। বর্তমানে সিসিইউতে রয়েছেন। কথাও বলতে পারছেন।

প্রসঙ্গত, আজিজ রেজার জন্ম নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার দয়াকান্দা গ্রামে। তবে তার শৈশব-কৈশোর ও যৌবন কেটেছে উত্তর যাত্রাবাড়ীতেই। ছোটবেলাতেই নাচে আগ্রহী ছিলেন। এ পর্যন্ত ১ হাজার ৯৬টি গানের কোরিওগ্রাফি করেছেন আজিজ রেজা।

চলচ্চিত্রাঙ্গনে নৃত্য পরিচালক আমির হোসেন বাবুর মাধ্যমে অভিষেক হয় আজিজ রেজার। ১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘রসিয়া বন্ধু’ সিনেমায় আমির হোসেন বাবুর সহকারী পরিচালক হিসেবে কাজ করেন তিনি। এরপর এম এ মালেক পরিচালিত ‘তুফান মেঘ’ সিনেমায় এককভাবে নৃত্য নির্দেশনা দেন। আর এ সিনেমার মাধ্যমেই সবার কাছে গ্রহণযোগ্যতা পান আজিজ রেজা।

নৃত্য পরিচালনায় দেশ পেরিয়ে বিদেশেও বিস্তৃত রয়েছে আজিজ রেজার কর্মপরিধি। কলকাতার ১৯টি সিনেমায় নৃত্য পরিচালনা করেছেন। চিরঞ্জিত, প্রসেনজিৎ, ইন্দানী হালদার, ঋতুপর্ণা সেনগুপ্তদের সঙ্গে কাজ করেছেন তিনি। এই নৃত্যের মাধ্যমেই বিশ্বের একুশটির বেশি দেশ ভ্রমণ করেছেন তিনি। আবার তার মাধ্যমেই চলচ্চিত্রে অভিষেক হয়েছে অনেকের। এদের মধ্যে একজন ঢালিউড সুপারস্টার শাকিব খান।

গত ৩০ বছরে ঢালিউডে যত নায়ক-নায়িকা এসেছেন তাদের বেশির ভাগই নৃত্যের তালিম নিয়েছেন আজিজ রেজার কাছে। চলচ্চিত্রে এখনো নিয়মিত কাজ করেন। উত্তরা কামারপাড়া চৌরাস্তায় তার নাচের স্কুল রয়েছে। নৃত্যের পাশাপাশি অভিনয়ও করেন আজিজ রেজা। প্রায় ৬০টি টিভি নাটক করেছেন তিনি।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ