শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

বলিউডে আরিফিন শুভ, নায়িকা সৌরসেনী

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভকে নিয়ে নতুন ওয়েব সিরিজ নির্মাণ করছেন সৌমিক সেন। যিনি আলোচিত ‘জুবিলি’ সিরিজের সঙ্গে যুক্ত ছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের গল্প নিয়ে তৈরি হচ্ছে এই সিরিজ। সব ঠিক থাকলে এই সিরিজে আরিফিন শুভ রিপরীতে দেখা যাবে সৌরসেনী মৈত্রকে।

কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে এমন দাবি করেছে। প্রতিবেদনটি নিয়ে সৌমিকের ভাষ্য, বিষয়টি নিয়ে এখনই কিছু বলতে পারছি না। প্রায় একই রকম ভাষ্য সৌরসেনী মৈত্রও।

প্রতিবেদনে বলা হয়েছে, কাহিনিকার-চিত্রনাট্যকার-পরিচালকের পাশাপাশি গীতিকারও সৌমিক। জানা গেছে নতুন এই সিরিজের চিত্রনাট্যের প্রাথমিক খসড়া হয়ে গিয়েছে। দুই অভিনেতার সঙ্গে প্রাথমিক কথা বলাও নাকি সারা। সব ঠিক থাকলে শীঘ্রই শুটিং শুরু হবে। সিরিজটির প্রযোজনার দায়িত্বে থাকছেন অর্পিতা চট্টোপাধ্যায়।

আনন্দবাজারের এই প্রতিবেদনের বিষয়ে আরিফিন শুভর সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর মন্তব্য পাওয়া যায়নি।

অ্যামাজন প্রাইমে ২০২৩ সালে দারুণ সাড়া ফেলে সৌমিক সেনের ‘জুবিলি’ সিরিজ। যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অদিতি রাও হায়দরি, রাম কাপুর, অপারশক্তি খুরানা কাজ করেছিলেন। ওয়েব মহলে সিরিজ়টি সাড়া ফেলতেই সৌমিকের পরের কাজ নিয়ে স্বাভাবিক ভাবেই দর্শক কৌতূহলী।

সৌমিক এর আগেও একাধিক সিনেমা পরিচালনা করেছেন। উল্লেখযোগ্য কাজ ‘গুলাব গ্যাং’, ‘মহালয়া’।

সর্বশেষ পাওয়া সংবাদ