শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী হিনা খান

বিনোদন ডেস্ক: ভারতের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান ক্যানসারে আক্রান্ত হয়েছেন। অসুস্থতার বিষয়টি অভিনেত্রী নিজেই নিশ্চিত করেছেন। আর এ থেকে মুক্তি পাওয়ার জন্য যাবতীয় করণীয় মানতে প্রস্তুত বলেও জানিয়েছেন এ অভিনেত্রী।

শুক্রবার (২৮ জুন) সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক পোস্টে এ তথ্য জানান অভিনেত্রী হিনা খান। ব্রেস্ট ক্যানসারে আক্রান্তের কথা জানিয়ে তিনি লিখেছেন, ‘সম্প্রতি ছড়িয়ে পড়া গুঞ্জন নজর কেড়েছে আমার।

তিনি লেখেন, ‘যারা আমার ভক্ত আছেন, আমাকে ভালোবাসেন, তাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ খবর ভাগ করছি। ব্রেস্ট ক্যানসার শনাক্ত হয়েছে আমার। এখন স্টেজ থ্রিতে রয়েছে। চ্যালেঞ্জিং একটি রোগ শনাক্ত হওয়ার পরও বলছি, ভালো আছি আমি।’

এ অভিনেত্রী লিখেছেন, ‘ক্যানসার মুক্ত হওয়ার ব্যাপারে ভীষণ আত্মবিশ্বাসী আমি। ইতোমধ্যে চিকিৎসাও শুরু হয়েছে আমার। ক্যানসার মুক্ত হওয়ার জন্য যাবতীয় করণীয় মেনে চলার জন্যও প্রস্তুত আমি।’

ক্যানসার আক্রান্ত হলেও ঠিক কোন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন―তা উল্লেখ করেননি হিনা খান। তবে তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই শুভাকাঙ্ক্ষীরা সাহস দিয়েছেন তাকে।

প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে সেভাবে কাজ করতে দেখা যাচ্ছে না হিনা খানকে। ২০০৮ সালে ‘ইয়ে রিশতা কেয়া কেহলতা হ্যায়’ ধারাবাহিকের মাধ্যমে তারকা খ্যাতি লাভ করেন তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ