শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

সোনাক্ষীকে ২ কোটির গাড়ি উপহার দিলেন স্বামী

বিনোদন ডেস্ক : রোববার (২৩ জুন) সন্ধ্যায় সাত পাকে বাঁধা পড়েন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। এদিকে বিয়ের পরপরই স্বামী জাহিরের সঙ্গে দামি বিএমডব্লিউ গাড়ি চড়তে দেখা গেল সোনাক্ষীকে।

ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, স্বামী জাহির ইকবালই নাকি নতুন বউকে এই গাড়ি উপহার দিয়েছেন। ব্যাটারি চালিত বিলাসবহুল বিএমডব্লিউ সেডান আই৭ এর প্রাথমিক মূল্য ২.০৩ কোটি টাকা (এক্স-শোরুম)। তবে এই গাড়িগুলিরই একটু ভালো মডেলগুলির দাম ২.৫০ কোটি টাকা (এক্স-শোরুম)। দাবাং অভিনেত্রী সোনাক্ষীকে তাঁর সদ্য বিবাহিত বর ঠিক কোন মডেলের গাড়ি উপহার দিয়েছেন তা এখনও নিশ্চিত নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে সোনাক্ষী-জহিরকে নতুন সাদা রঙের মডেলের একটা গাড়িতে দেখা যায়। সোনাক্ষী জহির সেই মুহূর্তে ক্যামেরাবন্দি হয়েছেন যখন তারা একসঙ্গে রিসেপশন পার্টির জন্য মুম্বাইয়ের দাদার এলাকার বস্তিয়ান রেস্তোরাঁয় আসছিলেন।

সোনাক্ষীর স্বামী জহির ইকবালও পেশায় একজন অভিনেতা। সালমান খানের হাত ধরেই সিনেমার দুনিয়ায় পা রেখেছিলেন জহির। সোনাক্ষীর সঙ্গে সিনেমায় কাজ করতে গিয়েই তাঁর আলাপ ও বন্ধুত্ব হয়। তাঁরা একসঙ্গে ২০২২ সালে ‘ডাবল এক্সএল’-এ কাজ করেছেন। টানা ছয় বছর দুজনে চুটিয়ে প্রেম করেছেন।

৩৭ বছর বয়সি সোনাক্ষী হিন্দু ধর্মের অনুসারী আর ৩৫ বছর বয়সি জহির ইকবাল মুসলিম। দু’জন দুই ধর্মের অনুসারী হওয়ায় বিষয়টি নিয়ে বিয়ের আগে থেকে জোর চর্চা চলছে নেট দুনিয়ায়। এরই মাঝে খবর চাউর হয়, ইসলাম ধর্ম গ্রহণ করবেন সোনাক্ষী সিনহা। কিন্তু এ খবর সত্যি নয়। বরং তারা ভারতের স্পেশাল ম্যারেজ অ্যাক্ট ১৯৫৪ অনুযায়ী বিয়ে রেজিস্ট্রি করেছেন।

জহিরের বাবা ইকবার রতনসি একজন জুয়েলারি ব্যবসায়ী। অল্প বয়সে তিনি নাকি সালমান খানকে টাকাও ধার দিয়েছিলেন। সালমান আবার নাকি সে টাকা ফেরতও দেননি! পরবর্তী সময়ে ‘নোটবুক’ সিনেমার হাত ধরে জহির ইকবালকে বলিউডে আনেন সালমান খান। আর সালমানের পর্দার নায়িকা সোনাক্ষীর সঙ্গেই অবশেষে বাস্তব জীবনে জুটি বাঁধলেন জহির ইকবাল।

সর্বশেষ পাওয়া সংবাদ