শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

হাঙরের আক্রমণে হলিউড অভিনেতার মৃত্যু

বিনোদন ডেস্ক : হাঙরের আক্রমণে মারা গেলেন ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: অন স্ট্রেঞ্জার টাইডস’ চলচ্চিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া হলিউড অভিনেতা থামায়ো পেরি। ৪৯ বছর বয়সী এই আলোচিত অভিনেতা মারা গেছেন হাঙরের আক্রমণে।

স্থানীয় সময় রবিবার (২৩ জুন) বিকালে যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের হোট দ্বীপে সার্ফিং করতে গিয়ে হাঙরের আক্রমণে ৪৯ বছর বয়সী এই অভিনেতা মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

স্কাই নিউজ জানিয়েছে, থামায়ো পেরিকে পড়ে থাকতে দেখে একজন জরুরি সেবা সার্ভিসকে জানায়। পরে তাকে উদ্ধার করে তীরে আনার পর চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছেন। তার শরীরে হাঙরের একাধিক কামড়ের ক্ষত রয়েছে।

২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: অন স্ট্রেঞ্জার টাইডস’ সিনেমায় একজন জলদস্যুর চরিত্রে অভিনয় করেছেন পেরি। এতে জনি ডেপসহ আরও অভিনয় করেছিলেন পেনেলোপ ক্রুজ ও জিওফ্রে রাশের মতো তারকারা।

এছাড়াও ‘লস্ট’, ‘ব্লু ক্রাশ’, ‘চার্লি’স অ্যাঞ্জেলস ২’, ‘হাওয়াই ফাইভ-০’-তে অভিনয় করেছেন অভিনেতা তামায়ো পেরি। এছাড়া কোমল পানীয় কোকো-কোলার একটি বিজ্ঞাপনেও দেখা গিয়েছিল তাকে।

যুক্তরাষ্ট্রের ওয়াহু দ্বীপে জন্ম নেওয়া পেরি অভিনয়ের পাশাপাশি লাইফ গার্ড ও সার্ফিং প্রশিক্ষক হিসেবেও কাজ করেছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ