মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: মানুষের ওপর জুলুম এবার বাড়লো মহানগর ও দূরপাল্লার বাসের ভাড়া ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা
advertisement
বিনোদন

দ্বাদশ নির্বাচনেও আ.লীগের মনোনয়ন চাইবেন মাহি

বিনোদন ডেস্ক : এর আগে চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনের উপনির্বাচনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি। কিন্তু সেসময় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেয়া হয় মু. জিয়াউর রহমানকে।

চলতি বছরের ৩১ জানুয়ারি অনুষ্ঠিত সেই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত এ প্রার্থী বিজয়ী হন। তবে প্রথমবারের মতো আওয়ামী লীগের মনোয়ন না পেলেও হাল ছাড়ছেন না মাহি। আবারও জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন তিনি। বর্তমানে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন ঢাকাই সিনেমার এই চিত্রনায়িকা।

গত দুই সপ্তাহ ধরে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান করছেন মাহি। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ১৬টি ইউনিয়ন, ২টি পৌরসভা। প্রতিটি ইউনিয়নের আনাচে-কানাচে যাচ্ছেন তিনি। নিচ্ছেন সাধারণ মানুষের সবার খবরাখবর।

এ বিষয়ে জানতে চাইলে মাহি গণমাধ্যমকে বলেন, সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ করছি। তা ছাড়া প্রতি দুই ইউনিয়ন মিলে একটা করে অনুষ্ঠানের আয়োজন করছি। সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা, ভালো-মন্দ জানার চেষ্টা করছি। তারাও আমাকে পেয়ে অনেক খুশি। এ যেন এক অন্য রকম ভালো লাগা, ভালোবাসায় নিজেকে নিয়োজিত করেছি।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন মাহিয়া মাহি। তিনি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। রাজনীতি করলেও মনেপ্রাণে চলচ্চিত্রের মানুষ মাহি।

এদিকে মাতৃত্বকালীন বিরতির পর কাজে ফিরতে যাচ্ছেন মাহি। জাতীয় পুরস্কার পাওয়া মুস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমার মাধ্যমেই ফিরবেন তিনি।

আরও পড়ুন:

জনি-অ্যাম্বারের দাম্পত্য কলহ এবার পর্দায়

‘হিউম্যানিটারিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলের জায়েদ খান

৫ কোটি ৭৫ লাখ টাকা আয় করেছে শাকিবের ‘প্রিয়তমা’

সর্বশেষ পাওয়া সংবাদ