মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: মানুষের ওপর জুলুম এবার বাড়লো মহানগর ও দূরপাল্লার বাসের ভাড়া ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা
advertisement
বিনোদন

৫ কোটি ৭৫ লাখ টাকা আয় করেছে শাকিবের ‘প্রিয়তমা’

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের এবারের ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘প্রিয়তমা’ দেশের সীমানা ছাড়িয়ে অন্য দেশে বাজিমাত করেছে। সেখানেই এটি মুক্তি পেয়েছে সেখানেই সিনেমাপ্রেমীদের ঢল নেমেছে।

এবার ঢাকাই চলচ্চিত্রে ‘প্রিয়তমা’ যে ধরনের ইতিহাস সৃষ্টি করেছে- তা সত্যিই সিনেমা সংশ্লিষ্টদের মনে আবারও আশার স্বপ্ন দেখাচ্ছে। সিনেমাটি মুক্তি পেয়েছে তিন সপ্তাহ হয়েছে। এটি বিশ্বব্যাপী এখন পর্যন্ত ৫ কোটি ৭৫ লাখ টাকা আয় করেছে।

আজ (২১ জুলাই) ‘প্রিয়তমা’র নির্মাতা হিমেল আশরাফ তার ফেসবুকে এই তথ্য প্রকাশ করেছেন। ভার্সেটাইল মিডিয়া ডিস্ট্রিবিউশন- এই তথ্য জানিয়েছে বলে ফেসবুকে স্ট্যাটাস লিখেছেন নির্মাতা।

আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত রোমান্টিক অ্যাকশন ঘরানার এ সিনেমার কাহিনি প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ।

সিনেমাটিতে শাকিব খান ছাড়াও অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল, কাজী হায়াৎ, শহিদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডনসহ অনেক।

সর্বশেষ পাওয়া সংবাদ