মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয়
advertisement
বিনোদন

নিজ বাসা থেকে অভিনেতার মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক: জনপ্রিয় মারাঠি অভিনেতা ও নির্মাতা রবীন্দ্র মহাজানি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

শুক্রবার (১৪ জুলাই) পুনেতে নিজ অ্যাপার্টমেন্ট থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এ অভিনেতার। হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা গশমীর মহাজানির বাবা তিনি।

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রির কিংবদন্তি অভিনেতা রবীন্দ্র মহাজানি গত ৮ মাস ধরে পুনের তালেগাঁওর জারবিয়া সোসাইটির একটি ভাড়া ফ্ল্যাটে একাকী বসবাস করছিলেন। শুক্রবার (১৪ জুলাই) বিকেলে হঠাৎ তার ফ্ল্যাট থেকে দুর্গন্ধ আসতে থাকে। বিষয়টি খেয়াল করেন তার প্রতিবেশীরা। এরপর পুলিশকে জানালে ফ্ল্যাটের তালা ভেঙে অভিনেতার নিথর দেহ উদ্ধার হয়, শরীরে পচন ধরতে শুরু হয়েছিল।

পুলিশের সন্দেহ, দুই-তিনদিন আগেই মৃত্যু হয়েছে রবীন্দ্র মহাজানির। তবে মৃত্যুর কারণ এখন পর্যন্ত জানা যায়নি। রহস্য উদঘাটনে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে পুলিশ। অভিনেতার মৃত্যুর খবর তার পরিবারকে জানানো হয়েছে।

প্রসঙ্গত, চলচ্চিত্রে পা রাখার আগে মুম্বাইয়ে ট্যাক্সি চালাতেন রবীন্দ্র মহাজানি। অভিনেতা হওয়ার স্বপ্ন ছিল তার। নিজের লক্ষ্যে অবিচল ছিলেন তিনি। ‘সাত হিন্দুস্তানি’তে পুলিশ ইন্সপেক্টরের চরিত্রে অভিনয় করেন। এরপর ভাগ্যের চাকা ঘুরে যায়। মারাঠি সিনেমার জনপ্রিয় তারকা হলেও হিন্দি ও গুজরাতি সিনেমাতেও কাজ করেছেন তিনি। সূত্র : হিন্দুস্তান টাইমস।

আরও পড়ুন:

সেন্সর বোর্ড আটকে দিয়েছে অক্ষয়ের সিনেমা

৬৩ বছর পর হলিউডের অভিনেতা ইউনিয়নের ধর্মঘট

কলকাতার নতুন ওয়েব সিরিজে চঞ্চল চৌধুরী

সর্বশেষ পাওয়া সংবাদ