মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয়
advertisement
বিনোদন

কলকাতার নতুন ওয়েব সিরিজে চঞ্চল চৌধুরী

বিনোদন ডেস্ক : তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে পিরিয়ড ড্রামা ‘গণদেবতা’ শিরোনামে ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা কমলেশ্বর মুখোপাধ্যায়। যেখানে দেবু পণ্ডিতের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী। দুর্গার চরিত্রে দেখা যাবে অরুণিমা ঘোষকে। রয়েছেন কিঞ্জল নন্দ, লোকনাথদের মতো অভিনেতারা।

কলকাতার দৈনিক আনন্দবাজারকে কমলেশ্বর জানিয়েছেন, চিত্রনাট্য এখনও চূড়ান্ত না হলেও, অনেকটাই কাজ এগিয়েছে। সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে তাঁদের।

চল্লিশের দশকের গোড়ায় প্রকাশিত ‘গণদেবতা’ ব্রিটিশ রাজ, সেই সময়ের গ্রামবাংলার পরিস্থিতি,শিল্পব্যবস্থার কথা তুলে ধরেছিল। পরে তারাশঙ্করের লেখা ‘পঞ্চগ্রাম’ উপন্যাসটিকে ‘গণদেবতা’র অংশ হিসেবে ধরা হয়। কমলেশ্বর জানালেন, এই দুই উপন্যাস নিয়েই তিনি তাঁর ওয়েব সিরিজ সাজাচ্ছেন।

কমলেশ্বর মুখোপাধ্যায় চঞ্চল চৌধুরী প্রসঙ্গে জানিয়েছেন, ‘আমার মনে হয়েছে এই চরিত্রটিতে চঞ্চলকে ভাল মানাবে। বলিষ্ঠ অভিনেতা ছাড়া এই চরিত্র করা সম্ভব নয়’। পরিচালক আরও জানিয়েছেন , চঞ্চলের সঙ্গে এ নিয়ে তাঁদের প্রাথমিক কথাবার্তা হয়েছে। অভিনেতার সঙ্গে শুটিংয়ের দিনক্ষণ নিয়ে কথা চলছে আপাতত।

নাম চূড়ান্ত না হওয়া নতুন একটি ওয়েব প্ল্যাটফর্মে ‘গণদেবতা’ সিরিজটি মুক্তি পাবে।

আরও পড়ুন:

৬৩ বছর পর হলিউডের অভিনেতা ইউনিয়নের ধর্মঘট

সেন্সর বোর্ড আটকে দিয়েছে অক্ষয়ের সিনেমা

ছেলেকে নিয়ে যুক্তরাষ্ট্রে অপু বিশ্বাস

সর্বশেষ পাওয়া সংবাদ