মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
advertisement
বিনোদন

মা হারালেন মিঠুন চক্রবর্তী

বিনোদন ডেস্ক : খ্যাতিমান অভিনেতা মিঠুন চক্রবর্তীর মা শান্তিরানি চক্রবর্তী আর নেই। বছর তিনেক আগে বাবাকে হারান তিনি। এবার মাকে হারালেন অভিনেতা।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে জানা গেছে, শুক্রবার (৭ জুলাই) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শান্তিরানি চক্রবর্তী। এই খবর ছড়িয়ে পড়তেই চারপাশে নানা রকম বিভ্রান্তির তৈরি হয়। মিঠুনের কনিষ্ঠ পুত্র নমশি চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হয়। নমশি বলেন, হ্যাঁ, খবরটা সত্যি। ঠাকুমা আর আমাদের মধ্যে নেই।

অভিনেতার মায়ের মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি টুইট করে লেখেন, মাতৃবিয়োগের জন্য মিঠুন চক্রবর্তীকে জানাই আন্তরিক সমবেদনা। আশা করি, মিঠুনদা ও তার পরিবার এই গভীর শোক সামলে উঠবেন।

যদিও কুণাল-মিঠুনের রাজনৈতিক অবস্থান একেবারেই ভিন্ন। অতীতে বিভিন্ন সময় একে অপরকে কড়া সমালোচনা করতে ছাড়েননি তারা। তবু অভিনেতার এই দুঃসময়ে সমবেদনা জানাতে ভোলেননি কুণাল।

এই মুহূর্তে মিঠুন চক্রবর্তীকে দেখা যাচ্ছে, ‘ডান্স বাংলা ডান্স’-এ। অনেক বছর পর ফের এই রিয়েলিটি শোয়ের হাত ধরে বাংলা টেলিভিশনে ফিরছেন তিনি। দিন কয়েক আগে ‘ডিবিডি’র সেটে বাবার মৃত্যুর স্মৃতিচারণা করতে শোনা যায়। তার দিন কয়েকের মধ্যেই মাকে হারালেন অভিনেতা।

সর্বশেষ পাওয়া সংবাদ