মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা
advertisement
বিনোদন

বিয়ে করতে চান কঙ্গনা

বিনোদন ডেস্ক : বিতর্কিত মন্তব্যের কারণে প্রায়শই শিরোনামে থাকেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। কর্মজীবনে তিনি সফল। জাতীয় পুরস্কার থেকে শুরু করে হিন্দি সিনেমার প্রযোজক পরিচালকের তকমাও তাঁর ঝুলিতে। তবে সংসার জীবন থেকে বেশ দূরেই তিনি। অতীতে আদিত্য পাঞ্চোলি, হৃতিক রোশনের মতো অভিনেতাদের সঙ্গে তাঁর নাম জড়িয়েছে বটে। তা নিয়ে কম জলঘোলাও হয়নি। তার পরে অবশ্য কঙ্গনার প্রেমজীবন নিয়ে তেমন কোনও উচ্চবাচ্য শোনা যায়নি।

সম্প্রতি বিয়ের কার্ড বিলাতে দেখা যায় তাঁকে। জল্পনা শুরু হয়, তবে কি নতুন জীবন শুরু করতে চলেছেন ‘কুইন’? যদিও পরে জানা যায়, এটি ছিল তাঁর আগামী ছবি ‘টিকু ওয়েডস শেরু’-র প্রচার কৌশল। তবে নিজেও সংসার করতে চান, বিয়ের ইচ্ছেও রয়েছে, বলেই জানান অভিনেত্রী।

সম্প্রতি অভিনেত্রী জানান জীবনে তিনিও থিতু হতে চান। তিনি বলেন, ‘‘হ্যাঁ, আমি বিয়ে করতে চাই। তবে আমি আশাবাদী, সঠিক সময়েই তা ঘটবে। আসলে সব কিছুরই একটা সময় থাকে। যখন সেই সময় আসবে, তখনই বিয়ে হবে।’’

২০২২ সালে এক সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে অভিনেত্রী বলেছিলেন, ‘‘আগামী পাঁচ বছরে সব হবে। আমিও সংসারী হতে চাই। একাধিক সন্তানের মা হতে চাই। স্বপ্ন দেখি, আমার সাজানো সংসার আগলাবে আমার স্বপ্নের পুরুষ। যে ভালয়-মন্দয় ঘিরে থাকবে আমায়।’’ বছর খানেক আগে নিজের জীবনে স্বপ্নের পুরুষ আসার ইঙ্গিত দিলেও এখনও তেমন কিছু শোনা যায়নি। এ বার দেখা যাক, কঙ্গনার বিয়ের ফুল কবে ফোটে? সূত্র-আনন্দবাজার।

আরও পড়ুন:

সিনেমার শুটিং শেষ না হতেই চড়া মূল্যে ‘প্রিয়তমা’র হল বুকিং!

অভিনেত্রী সুজাতাকে জমিসহ দোতলা বাড়ি দিল জেলা প্রশাসন

অ্যাম্বারের দেয়া অর্থ দান করে দিলেন জনি ডেপ

৫০ বছর বয়সে ফের বাবা হলেন প্রভুদেবা

সর্বশেষ পাওয়া সংবাদ