বুধবার, ০৫ আগস্ট ২০২৬
বুধবার, ০৫ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র, ৯ মামলার মধ্যে ৩টির চার্জশিট নোয়াখালীতে ডাকাতির তিন দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার ভারত থেকে এলো ৯ টন কাঁচামরিচ নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

অসাম্প্রদায়িক চেতনার উজ্জ্বল দৃষ্টান্ত নেতাজী ও বঙ্গবন্ধু: ঢাবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক :দেশপ্রেমের অমলিন চেতনায় নেতাজী ও বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক দেশ গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) অখ- ভারতের স্বাধীনতা সংগ্রামের পুরোধা নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৬তম জন্মবর্ষ উপলক্ষে ‘দেশপ্রেমের অমলিন চেতনায় নেতাজী ও বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ড. আখতারুজ্জামান বলেন, নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে পরাধীন ভারতবর্ষকে মুক্ত করার সংগ্রাম করেছিলেন। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের আপামর জনসাধারণকে মুক্তি সংগ্রামের চেতনায় উদ্বুদ্ধ করতে পেরেছিলেন।

image-231

উপাচার্য আরও জানান, মহান এই দুই নেতার সংগ্রামের অজানা নানা অধ্যায় তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

অনুষ্ঠানে ভারতীয় প্রতিনিধি দলের পক্ষে ‘বাঙালির মুক্তি সংগ্রামের ঐতিহ্যিক পরম্পরায় দুই মহান স্বাধীনতা সংগ্রামীর প্রভাব ’বিষয়ে বক্তব্য রাখেন বরেণ্য নেতাজী বিশেষজ্ঞ ড. জয়ন্ত চৌধুরী।

তিনি বলেন, নেতাজী-নজরুল-রবীন্দ্রনাথ ও বঙ্গবন্ধু অখ- বাঙালির গৌরব। সমকালীন জাতপাতের সংকট দূর করতে হলে এই চিরস্মরণীয় বাঙালিদের আদর্শে ও যুগপৎচর্চা অত্যন্ত জরুরি। আর এ ধরনের চর্চার মধ্য দিয়েই বাংলাদেশ ও ভারতের সম্পর্ক পদ্মা নদীতে নির্মিত সেতুর মতোই সুদৃঢ় হবে বলে আমার বিশ্বাস।’

image-232

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক ড. মো. মোফাকখারুল ইকবাল।

এর আগে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৬তম জন্মবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব এবং পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম। অনুষ্ঠান আহ্বায়কের বক্তব্য রাখবেন পরিষদের সহ-সভাপতি অধ্যাপক ড. উত্তম কুমার বড়ুয়া। সবশেষে বরেণ্য রবীন্দ্র সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবং তার দল সুরের ধারার শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

image-234

সর্বশেষ পাওয়া সংবাদ