বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
নতুন অর্থবছরে ভ্যাটের আওতায় আসছে মুদির দোকান-রেস্টুরেন্টসহ ২০ খাত রোহিঙ্গা ও স্থানীয়দের উন্নয়নে অস্ট্রেলিয়ার ১৩৭ কোটি টাকার চুক্তি সই স্ত্রী ইকরার আত্মহত্যা: - রিমান্ডে অভিনেতা জাহের আলভী দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান দালিয়ান থেকে বেইজিংয়ে প্রধানমন্ত্রী, চাউমিং স্টেশনে লাল গালিচা সংবর্ধনা আইপিডিসি ও রানার মোটরসের মধ্যকার চুক্তি স্বাক্ষর সূচকের  উত্থানে লেনদেন শেষ সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় স্বাস্থ্যসেবা ক্যাম্প তাড়াশের চার ছাত্রলীগ ও যুবলীগ নেতা জেলহাজতে বিশ্বকাপ ঘিরে সক্রিয় সাইবার প্রতারকরা, সতর্ক করল ক্যাসপারস্কি
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

২ মে পর্যন্ত দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টার আগামী ২ মে বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে।

সোমবার (২৯ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

মাহবুবুর রহমান বলেন, তীব্র তাপপ্রবাহের কারণে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টার বন্ধ থাকবে।

এর আগে, বিকেল সাড়ে ৪টার দিকে আগামী বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত দেশের সকল প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও মাদরাসার ক্লাস বন্ধ রাখার নির্দেশ দেন হাইকোর্ট। পরে আদালতের নির্দেশ মেনে দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সর্বশেষ পাওয়া সংবাদ