বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
নতুন অর্থবছরে ভ্যাটের আওতায় আসছে মুদির দোকান-রেস্টুরেন্টসহ ২০ খাত রোহিঙ্গা ও স্থানীয়দের উন্নয়নে অস্ট্রেলিয়ার ১৩৭ কোটি টাকার চুক্তি সই স্ত্রী ইকরার আত্মহত্যা: - রিমান্ডে অভিনেতা জাহের আলভী দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান দালিয়ান থেকে বেইজিংয়ে প্রধানমন্ত্রী, চাউমিং স্টেশনে লাল গালিচা সংবর্ধনা আইপিডিসি ও রানার মোটরসের মধ্যকার চুক্তি স্বাক্ষর সূচকের  উত্থানে লেনদেন শেষ সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় স্বাস্থ্যসেবা ক্যাম্প তাড়াশের চার ছাত্রলীগ ও যুবলীগ নেতা জেলহাজতে বিশ্বকাপ ঘিরে সক্রিয় সাইবার প্রতারকরা, সতর্ক করল ক্যাসপারস্কি
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

৪ মে থেকে শনিবারও স্কুল খোলা

নিজস্ব প্রতিবেদক: আগামী ৪ মে থেকে শনিবারও স্কুল খোলা রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলের দিকে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বর্তমান তাপমাত্রা বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা নয়। এছাড়া বাংলাদেশে সব অঞ্চলের বর্তমান তাপমাত্রাও সমান নয়। তাই রোববার (২৮ এপ্রিল) থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের শ্রেণি কক্ষের বাইরের কার্যক্রম থেকে বিরত রাখতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসেম্বলিও বন্ধ থাকবে।

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় দীর্ঘ ছুটি শেষেও খোলেনি শিক্ষাপ্রতিষ্ঠান। ২১ এপ্রিল ছুটি বাড়িয়ে ২৫ এপ্রিল পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয় সরকার। ২৬ ও ২৭ এপ্রিল শুক্র ও শনিবার হওয়ায় ৭ দিন বন্ধের পর ২৮ এপ্রিল শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু হওয়ার কথা।

তার আগে রোজার ১০ দিন প্রাথমিক ও ১৫ দিন মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত জানিয়েছিল সরকার। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে উচ্চ আদালত স্কুল বন্ধ রাখার আদেশ দেন, পরে আপিল বিভাগের রায়ে রোজায় স্কুল খোলা রাখার সিদ্ধান্ত বহাল থাকে।

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকে। আগের বছরগুলোতে পুরো রমজানেও ছুটি পেত শিক্ষার্থীরা।

রোজায় স্কুল খোলা থাকা না থাকা নিয়ে আদালত পর্যন্ত গড়ানোয় বিতর্ক এড়াতে শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত দিয়েছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে তিনি এ কথা জানিয়েছিলেন। আগামী বছরের কথা উল্লেখ করলেও অবশেষে ৪ মে থেকে সত্যি হচ্ছে তার দেওয়া সেই ইঙ্গিত।

সর্বশেষ পাওয়া সংবাদ