বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় স্বাস্থ্যসেবা ক্যাম্প তাড়াশের চার ছাত্রলীগ ও যুবলীগ নেতা জেলহাজতে বিশ্বকাপ ঘিরে সক্রিয় সাইবার প্রতারকরা, সতর্ক করল ক্যাসপারস্কি মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইসিএমএবি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যমুনার ভাঙনে চৌহালী: হুমকিতে জনপদ ও ধর্মীয় স্থাপনা ২০২৭ সাল থেকে জানুয়ারিতে এসএসসি - এইচএসসিতে নকল মিললে কেন্দ্র প্রধানদের বিরুদ্ধেও ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ২৯ জুন প্রাইম ফাইন্যান্সের বোর্ড সভা
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

২৪৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক : সারা দেশে শ্রুতিকটু ও নেতিবাচক অর্থ দাঁড়ায় এমন ২৪৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বিদ্যালয়গুলোকে নতুন নাম দেওয়া হয়েছে।

এসব বিদ্যালয়ের নাম পরিবর্তন করে গত বুধবার প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কবির উদ্দীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন নীতিমালা, ২০২৩ এর নীতি ৪(ক) ও ৫ অনুযায়ী ২৪৭টি বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হলো। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো এবং তা অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এরমধ্যে সিরাজগঞ্জের চুলধরী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ফুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চোরমারা সরকারি প্রাথমিক বিদ্য্যালয়কে মাতৃছায়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে নামকরণ করা হয়েছে। রাজশাহীর তানোরে অবস্থিত একটি প্রাথমিক বিদ্যালয়ের নাম ছিল ‘নটীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’। বিদ্যালয়টির নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়’। নাটোর সদরে অবস্থিত একটি প্রাথমিক বিদ্যালয়ের নাম ছিল ‘বলদখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়’। নাম পরিবর্তন করে রাখা হয়েছে স্বপ্নসিঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এর আগে একই কারণে পহেলা জানুয়ারি আরও ১১টি বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়।

গত বছরের ১৯ জানুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন নীতিমালা-২০২৩ জারি করে মন্ত্রণালয়। তখন মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল, দেশের বিভিন্ন প্রান্তে থাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অনেকগুলোর নাম শ্রুতিকটু ও নেতিবাচক ভাবার্থ সংবলিত। যা শিশুর রুচি, মনন, বোধ ও পরিশীলিতভাবে বেড়ে ওঠার অন্তরায়। তাই এগুলোর নাম পরিবর্তন করা হবে।

উল্লেখ্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনের তথ্যমতে, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫ হাজার ৫৬৫টি।

তালিকাটি দেখতে ক্লিক করুন-

সর্বশেষ পাওয়া সংবাদ