বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় স্বাস্থ্যসেবা ক্যাম্প তাড়াশের চার ছাত্রলীগ ও যুবলীগ নেতা জেলহাজতে বিশ্বকাপ ঘিরে সক্রিয় সাইবার প্রতারকরা, সতর্ক করল ক্যাসপারস্কি মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইসিএমএবি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যমুনার ভাঙনে চৌহালী: হুমকিতে জনপদ ও ধর্মীয় স্থাপনা ২০২৭ সাল থেকে জানুয়ারিতে এসএসসি - এইচএসসিতে নকল মিললে কেন্দ্র প্রধানদের বিরুদ্ধেও ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ২৯ জুন প্রাইম ফাইন্যান্সের বোর্ড সভা
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

৭ দিনের মধ্যে ৪৪ শিক্ষাপ্রতিষ্ঠান সিলগালা বা ভেঙে ফেলার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : আগামী সাত দিনের মধ্যে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৪টি অতি ঝুঁকিপূর্ণ ভবন খালি করে সিলগালা করা অথবা ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রকৌশল) মোহাম্মদ আব্দুল খালেক স্বাক্ষরিত একটি অফিস আদেশে এই নির্দেশ দেওয়া হয়েছে।

মাউশি’র নির্দেশনায় বলা হয়, রাজউকের তালিকায় থাকা বিভিন্ন স্কুল-কলেজের ঝুঁকিপূর্ণ ভবনগুলো মজবুত করতে হবে। আর অধিক ঝুঁকিপূর্ণ ৪৪টি ভবন সাত দিনের মধ্যে খালি করে সিলগালা করে দিতে হবে অথবা ভেঙে ফেলতে হবে।

মাউশির অধীনে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন অধিক ঝুঁকিপূর্ণ সেগুলো হলো-

১. বাড্ডা আলাতুন্নেছা উচ্চ মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজ
২. সাভারের ভাকুর্তা সরকারি উচ্চ বিদ্যালয়
৩. নারায়ণগঞ্জের দেলপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়
৪. ঢাকা কলিজিয়েট স্কুল
৫. দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ
৬. মিরপুর-১ নম্বরের সরকারি বাংলা কলেজ
৭. নারায়ণগঞ্জের সরকারি কদম রসুল কলেজ
৮. গাজীপুরের সরকারি কালিগঞ্জ শ্রমিক কলেজ
৯. ডেমরার হায়দার আলি স্কুল অ্যান্ড কলেজ
১০. মিরপুর-১৩ নম্বরের হাজী আলি হোসেন উচ্চ বিদ্যালয়
১১. সূত্রাপুরের কবি নজরুল সরকারি কলেজ
১২. গাজীপুরের কালিগঞ্জ আর আর এন পাবলিক উচ্চ বিদ্যালয়
১৩. কেরানীগঞ্জ বালিকা স্কুল অ্যান্ড কলেজ
১৪. খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়
১৫. ঢাকার সায়েদাবাদের করাতিটোলা সিএমএস উচ্চ বিদ্যালয়
১৬. নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
১৭. নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ
১৮. যাত্রাবাড়ীর শহীদ জিয়া বালিকা স্কুল অ্যান্ড কলেজ
১৯. সাভারের ভাকুর্তার শ্যামলনগর স্কুল অ্যান্ড কলেজ
২০. তেজগাঁও মডেল উচ্চ বিদ্যালয়
২১. ঢাকা কলেজিয়েট স্কুল
২২. দেল পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়
২৩. সরকারি কালীগঞ্জ শ্রমিক স্কুল
২৪. হায়দার আলী স্কুল এন্ড কলেজ
২৫. কবি নজরুল স্কুল এন্ড কলেজ
২৬. এ কে এম রহমতুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ (২ টি)
২৭. কে এম মাইনুদ্দিন উচ্চ বিদ্যালয়
২৮. আদর্শ উচ্চ বিদ্যালয় (মিঠাব)
২৯. আলী আহমেদ স্কুল এন্ড কলেজ
৩০. আনন্দময়ী বালিকা বিদ্যালয়(২টি)
৩১. আরামবাগ উচ্চ বিদ্যালয়
৩২. কদমতলীর একেকে উচ্চ বিদ্যালয় অ্যান্ড ব্রাইট কলেজ
৩৩. কদমতলীর কে এম মাইনুদ্দিন উচ্চ বিদ্যালয় আদর্শ উচ্চ বিদ্যালয় (মিঠাব)
৩৪. আজিমপুরের অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ
৩৫. কোতোয়ালি থানার আহমেদ বাওয়ানী একাডেমি
৩৬. গোড়ানের আলী আহমেদ স্কুল অ্যান্ড কলেজ
৩৭. পল্টনের আরামবাগ উচ্চ বিদ্যালয়
৩৮. লালবাগের আনন্দময়ী বালিকা বিদ্যালয়

মাউশি’র সূত্রে জানা যায়, যায়, ’আরবান রেজিলিয়েন্স প্রকল্প: রাজউক অংশ’ শীর্ষক প্রকল্পের আওতায় নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠান ঢাকা মহানগর উন্নয়ন প্রকল্প ডিএমডিপি এলাকার সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত বিভিন্ন সংস্থার মালিকানাধীন অধিক ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভেঙে ফেলার সুপারিশ করে।

সর্বশেষ পাওয়া সংবাদ