বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যমুনার ভাঙনে চৌহালী: হুমকিতে জনপদ ও ধর্মীয় স্থাপনা ২০২৭ সাল থেকে জানুয়ারিতে এসএসসি - এইচএসসিতে নকল মিললে কেন্দ্র প্রধানদের বিরুদ্ধেও ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ২৯ জুন প্রাইম ফাইন্যান্সের বোর্ড সভা প্রথম প্রান্তিকে বেক্সিমকো ফার্মার শেয়ার প্রতি আয় বাড়ল ১.৫৩ টাকা দ্বিতীয় প্রান্তিকেও বেক্সিমকো ফার্মার চমক, ৬ মাসে ইপিএস ১০.৫৮ টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক ও ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী দেশের বাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত?
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

বুয়েট শহীদ মিনারে ফুল দিলেন সাদ্দাম-ইনান

নিজস্ব প্রতিবেদক: ‘ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে’ শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে উত্তাল পরিস্থিতির মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শহীদ মিনারে ফুল দিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ রোববার (৩১ মার্চ) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের নেতৃত্বে ফুল দেওয়া হয়।

এসময় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতা, ঢাকা মহনগর উত্তর শাখা, দক্ষিণ শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

image-348724

এর আগে সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বুয়েটে ছাত্ররাজনীতি চালু এবং ইমতিয়াজ হোসেনের হল সিট ফিরিয়ে দিতে প্রতিবাদ সমাবেশ করে ছাত্রলীগ।

গত ২৮ মার্চ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের বুয়েটে ‘মহড়া’ দেওয়াকে কেন্দ্র করে পাঁচ দফা দাবি নিয়ে আন্দোলনে নামে বুয়েটের একদল শিক্ষার্থী।

তবে তাদের এ আন্দোলনের পেছনে হিজবুত তাহরির ও ইসলামী ছাত্রশিবিরের ইন্ধন রয়েছে বলে দাবি করে ছাত্রলীগ। ছাত্ররাজনীতির অনুপস্থিতিতে সেখানে নিষিদ্ধ সংগঠগুলো কাজ করছে বলেও দবি করেন ছাত্রলীগের একাধিক নেতা-কর্মী।

সর্বশেষ পাওয়া সংবাদ