বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
২০২৭ সাল থেকে জানুয়ারিতে এসএসসি - এইচএসসিতে নকল মিললে কেন্দ্র প্রধানদের বিরুদ্ধেও ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ২৯ জুন প্রাইম ফাইন্যান্সের বোর্ড সভা প্রথম প্রান্তিকে বেক্সিমকো ফার্মার শেয়ার প্রতি আয় বাড়ল ১.৫৩ টাকা দ্বিতীয় প্রান্তিকেও বেক্সিমকো ফার্মার চমক, ৬ মাসে ইপিএস ১০.৫৮ টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক ও ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী দেশের বাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায় কারবালা ভয়াবহ হৃদয়বিদারক যুগান্তকারী ঘটনা মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

শাবি শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার, সম্পাদক আলমগীর কবির

কর্পোরেট সংবাদ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচন-২০২৪ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক পদে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আলমগীর কবির নির্বাচিত হয়েছেন।

বুধবার (৬ মার্চ) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সহযোগি অধ্যাপক ড. মুনশী নাসের ইবনে আফজাল।

নবনির্বাচিত কমিটিতে সহ-সভাপতি পদে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহা. ফরহাদ রাব্বী, কোষাধ্যক্ষ পদে ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. রাজিয়া সুলতানা চৌধুরী ও যুগ্ম-সম্পাদক পদে গনিত বিভাগের সহকারী অধ্যাপক এস এম সাইদুর রহমান নির্বাচিত হয়েছেন।

কার্যকরী সদস্যের ৬টি পদে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক লুৎফুল এলাহী কাওছার, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক মো.হযরত আলী, ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক এ এস এম সায়েম, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. এনামুল হক, নৃ-বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মনি পাল।

বুধবার সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ