বুধবার, ০৫ আগস্ট ২০২৬
বুধবার, ০৫ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র, ৯ মামলার মধ্যে ৩টির চার্জশিট নোয়াখালীতে ডাকাতির তিন দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার ভারত থেকে এলো ৯ টন কাঁচামরিচ নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব পেল চুয়াডাঙ্গার ৩৭৯ মেধাবী শিক্ষার্থী

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ট্যাব ( ট্যাবলেট) পেল চুয়াডাঙ্গা সদর উপজেলার সরকারি, এমপিওভুক্ত স্কুল ও সমমানের মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীরা। ২০২১ সালের গৃহগণনা ও জনশুমারী প্রকল্পের আওতায় ক্রয়কৃত এসব ট্যাব মাধ্যমিক স্তরের অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। অষ্টম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত যাদের রোল নম্বর ১থেকে ৩ শুধুমাত্র তারাই এ ট্যাবলেট উপহার পেয়েছে।

এ উপলক্ষে আজ সোমবার (১০ এপ্রিল) সকাল ১০ টায় চুয়াডাঙ্গা ভিক্টরিয়া জুবিলী সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

image-41

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুঁইয়ার সভাপতিত্বে ট্যাব বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন, চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলাল হোসেন, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আরা চৌধুরী, চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, শিক্ষক সমিতির নেতা ফজলুর রহমান, চুয়াডাঙ্গা পরিসংখ্যান অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) শরিফুল ইসলামসহ জেলার বিভিন্ন স্কুল-মাদ্রাসা ও সমমানের মাধ্যমিক স্তরের প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধানগন।

ট্যাবলেট বিতরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা পরিসংখ্যান অফিসার বিল্লাল হোসেন।

চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিসংখ্যান অফিসার বিল্লাল হোসেন জানান, চুয়াডাঙ্গা সদর উপজেলার ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৭৯ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ ট্যাব বিতরণ করা হয়। তিনি আরও বলেন, চুয়াডাঙ্গায় একমাত্র জেলা যে জেলায় সারা বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ট্যাব পাওয়ার তালিকায় যুক্ত হয়েছে।

image-42

সর্বশেষ পাওয়া সংবাদ