রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
চাঁদাবাজি নির্মূলে শিগগিরই আসছে নতুন আইন: আইজিপি বগুড়ায় এনসিসি ব্যাংকের উদ্যোগে ৩ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু মমেক হাসপাতালে অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত তদন্তের নির্দেশ ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু - প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা প্রধানমন্ত্রীর জাপান সফর - দ্বিপক্ষীয় বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ফ্যাসিষ্ট আ'লীগ ও ২৮ অক্টোবরের লগি-বৈঠা মৃত্যুপুরীতে ৪৯১ দিন - নিজের হাতে পা কেটে ও ড্রোনে ঝুলে অলৌকিক জীবন জয় ইউক্রেনীয় সেনার ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য চীনে চালু হলো ‍‘গ্রিন চ্যানেল’
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

জুলাই থেকে স্কুল ফিডিং কর্মসূচি চালু : গণশিক্ষা প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, জুলাই থেকে স্কুল ফিডিং কর্মসূচি চালু করা হবে। শিশুদের জন্য এটি হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার।

বৃহস্পতিবার (৯ মার্চ) রাজধানীর একটি হোটেলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত স্কুল ফিডিং কর্মসূচির জন্য বিশ্ব খাদ্য কর্মসূচির (এফএও)’র তৈরি করা ফিজিবিলিটি স্টাডির উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধ, শিশুদের পুষ্টি ঘাটতি পূরণ, বিদ্যালয়ে শতভাগ ভর্তি, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতির মাধ্যমে শিখন ঘাটতি রোধ করা হবে।

অন্যদিকে, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে বড় ধরনের অগ্রগতি হবে। শিগগিরই জাতীয় অর্থনৈতিক পরিষদে (একনেক) এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের জন্য পাঠানো হচ্ছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহর রেজওয়ান হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ, বাংলাদেশে বিশ্ব খাদ্য কর্মসূচির আবাসিক প্রতিনিধি। প্রতিমন্ত্রী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে স্কুল ফিডিং কর্মসূচির ‘ফিজিবিলিটি স্টাডি’ রিপোর্ট অবমুক্ত করেন।

আরও পড়ুন:

জাতিসংঘে নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অগ্রগতির কথা তুললেন প্রতিমন্ত্রী ইন্দিরা

বৈশ্বিক মনোযোগ ইউক্রেন যুদ্ধে থাকায় রোহিঙ্গা পরিস্থিতি কঠিন হয়েছে : প্রধানমন্ত্রী

▐ সর্বশেষ পাওয়া সংবাদ