রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
চাঁদাবাজি নির্মূলে শিগগিরই আসছে নতুন আইন: আইজিপি বগুড়ায় এনসিসি ব্যাংকের উদ্যোগে ৩ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু মমেক হাসপাতালে অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত তদন্তের নির্দেশ ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু - প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা প্রধানমন্ত্রীর জাপান সফর - দ্বিপক্ষীয় বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ফ্যাসিষ্ট আ'লীগ ও ২৮ অক্টোবরের লগি-বৈঠা মৃত্যুপুরীতে ৪৯১ দিন - নিজের হাতে পা কেটে ও ড্রোনে ঝুলে অলৌকিক জীবন জয় ইউক্রেনীয় সেনার ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য চীনে চালু হলো ‍‘গ্রিন চ্যানেল’
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ না করেও বৃত্তি পেল সুস্মিতা

মোঃ হাফিজ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর গলাচিপায় ২০২২ সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ না করেও উপজেলার সুতাবাড়িয়া সারকেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুস্মিতা নামের একটি মেয়ে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।

এ ব্যাপারে সুতাবাড়িয়া সারকেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুব হোসেন জানান, আমার বিদ্যালয় থেকে বৃত্তি পরীক্ষায় তিনজন অংশ গ্রহণ করার কথা রয়েছে। সুতাবাড়িয়া গ্রামের ৩নং ওয়ার্ডের শিবু পালের মেয়ে সুস্মিতা বৃত্তি পরীক্ষার সময় তার শরীরে গুটি বসন্ত উঠায় সে আদৌ পরীক্ষা অংশগ্রহণ করতে পারেনি। পরীক্ষার ফলাফল শিটে সে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। তার রোল নং ৫২১।

সুস্মিতা জানান, আমি অসুস্থতার কারণে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। এ ফলাফল সঠিক নয়। গলাচিপায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর ফলাফলে গলাচিপা উপজেলায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৬০ জন আর সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে ১২৭ জন।

এ ব্যাপারে গলাচিপা উপজেলার শিক্ষা অফিসার মো. মীর রেজাউল ইসলাম জানান, আপনাদের মাধ্যমে এ বিষয়টি জেনেছি তবে এ ব্যাপারে তাৎক্ষণিক আমার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল জনান, গলাচিপায় বৃত্তি পরীক্ষার ফলাফল অপ্রত্যাশিত। তবে যে মেয়েটি পরীক্ষায় অংশ গ্রহণ না করে ফলাফল বেরুচ্ছে তা ক্ষতিয়ে দেখছি।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ