বুধবার, ০৫ আগস্ট ২০২৬
বুধবার, ০৫ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র, ৯ মামলার মধ্যে ৩টির চার্জশিট নোয়াখালীতে ডাকাতির তিন দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার ভারত থেকে এলো ৯ টন কাঁচামরিচ নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

৪ ঘণ্টা পর প্রাথমিকের বৃত্তির ফল স্থগিত

নিজস্ব প্রতিবেদক : প্রকাশের ৪ ঘণ্টার পর প্রাথমিক বৃত্তির ফল স্থগিত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ফল প্রকাশ করা হয়। পরে বিকেল পৌনে ৫টায় সব ডিপিইওদের (জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা) ই-মেইলে পাঠিয়ে ফল স্থগিত করে ডিপিই। তবে কী কারণে ফল স্থগিত করা হয়েছে তা জানানো হয়নি।

ই-মেইলে বলা হয়, সংশোধিত ফলাফল কয়েকদিনের মধ্যে যাবে। ঘোষিত ফল স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক অনুপ কুমার রায় বলেন, আমাদের কিছু ভুল হয়েছে। তা সংশোধনের কাজ শুরু হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে সংশোধিত ফল প্রকাশ করা হবে।

এর আগে দুপুরে এ ফল প্রকাশ করা হয়। তখন জানানো হয়, প্রাথমিকের পঞ্চম শ্রেণিতে ৮২ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ‍্যে ট‍্যালেন্টপুলে ৩৩ হাজার ও সাধারণ কোটায় ৪৯ ৩৮৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বৃত্তির ফল প্রকাশ করেন প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

প্রাথমিকের বৃত্তির ফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়ার পর বিকেল সাড়ে ৪ টার দিকে তা সরিয়ে নেওয়া হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ