বুধবার, ০৫ আগস্ট ২০২৬
বুধবার, ০৫ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র, ৯ মামলার মধ্যে ৩টির চার্জশিট নোয়াখালীতে ডাকাতির তিন দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার ভারত থেকে এলো ৯ টন কাঁচামরিচ নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

বই মানুষের জীবনে প্রেরণার উৎস-রবি উপাচার্য

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি : ২৬ জানুয়ারি (রবিবার) বিকাল ৫.০০টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে শিক্ষামূলক সংগঠন আলোকবর্তিকার সদস্যদের মাঝে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই উপহার প্রদান করেন।উপহার প্রদান করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শাহ্ আজম বলেন, বঙ্গবন্ধুকন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০৪১ সাল নাগাদ যে উন্নত বাংলাদেশ গঠনের রূপরেখা প্রণয়ন করেছেন, তার জন্য উপযুক্ত নাগরিক হিসেবে তোমাদের তৈরি হতে হবে। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রদর্শিত পথ এবং মুক্তিযুদ্ধের চেতনা নিজেদের মধ্যে ধারণ করতে হবে এবং তদুনাযায়ী কাজ করার মধ্যেই স্বদেশপ্রেম নিহিত। এ কারণে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে হবে।

এসময় আলোকবর্তিকার তরুণ আলোকচ্ছটরা তাদের আনন্দ অনুভূতি প্রকাশ করেন এবং গ্রন্থ উপহার দেওয়ায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বই উপহার অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোঃ সোহরাব আলী, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ ফখরুল ইসলাম, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ এবং আলোকবর্তিকার প্রতিষ্ঠাতা সভাপতি সুমনা আক্তারসহ তরুণ আলোকচ্ছটারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ