বুধবার, ০৫ আগস্ট ২০২৬
বুধবার, ০৫ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র, ৯ মামলার মধ্যে ৩টির চার্জশিট নোয়াখালীতে ডাকাতির তিন দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার ভারত থেকে এলো ৯ টন কাঁচামরিচ নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

এবার একুশে পদক পাচ্ছেন যাঁরা

জাকির হোসেন আজাদী: বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য দেশের ১৯ জন বিশিষ্ট নাগরিক ও ২টি প্রতিষ্ঠানকে ২০২৩ সালের একুশে পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার (১২ ফেব্রুয়ারি ২০২৩) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

যাঁরা পাচ্ছেন –

খালেদা মনযুর-ই-খুদা। বীর মুক্তিযোদ্ধা এ. কে. এম. শামসুল হক (মরণোত্তর)। হাজী মোঃ মজিবর রহমান। মাসুদ আলী খান। শিমূল ইউসুফ। মনোরঞ্জন ঘোষাল। গাজী আব্দুল হাকিম। ফজল-এ-খোদা (মরণোত্তর)। জয়ন্ত চট্টোপাধ্যায়। নওয়াজীশ আলী খান। কনক চাঁপা চাকমা। মমতাজ উদ্দীন (মরণোত্তর)। মো: শাহ আলমগীর (মরণোত্তর)। ড. মোঃ আবদুল মজিদ। প্রফেসর ড. মযহারুল ইসলাম (মরণোত্তর)। বাংলাদেশ জাতীয় জাদুঘর।বিদ্যানন্দ ফাউন্ডেশন। মোঃ সাইদুল হক। এ্যাড. মঞ্জুরুল ইমাম (মরণোত্তর)। আকতার উদ্দিন মিয়া (মরণোত্তর) প্রমুখ।

একুশে পদক বাংলাদেশের বেসামরিক নাগরিকদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে দেয়া দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা। মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে বাংলাদেশে প্রথমবারের মতো একুশে পদক দেয়া শুরু হয় ১৯৭৬ সালে।

পুরস্কার হিসেবে প্রত্যেককে একটি আঠারো ক্যারেটের স্বর্ণপদক, এককালীন অর্থ (চেক) ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।

image-54

সর্বশেষ পাওয়া সংবাদ